অলস্পোর্ট ডেস্ক: বিরাট কোহলির মুকুটে নতুন পালক। এবার আইপিএলে। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে আইপিএল ২০২৬য়ে নতুন রেকর্ড গড়লেন বিরাট। আরসিবির হয়ে প্রথম মরশুম থেকে খেলা বিরাট একটি দলের বিরুদ্ধে সর্বাধিক রান করার নজির গড়লেন রোহিত শর্মাকে পেছনে ফেলে।
রোহিত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৬ ম্যাচ খেলে ১১৬১ রান করেছেন। সেখানে বিরাট কোহলি ৩৬টি আইপিএল ম্যাচে শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজের রান ১১৬২তে নিয়ে গেছেন। রোহিতকে টপকে যেতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে বিরাটের দরকার ছিল ১৬ রান। আরসিবি ইনিংসের চতুর্থ ওভারে ম্যাট হেনরির তৃতীয় বলে সেই রান তুলে রেকর্ড বইয়ে নাম লেখান বিরাট। আইপিএলে এই রেকর্ড গড়ার আগে বিরাট টি২০তে এক দলের বিরুদ্ধে সর্বাধিক রান করার কৃতিত্ব অর্জন করেছিলেন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬টি আইপিএল ম্যাচ খেলার আগে একটি চ্যাম্পিয়ন্স লিগ টি২০ ম্যাচ খেলেছিলেন। তাতে তিনি ১৪ রান করেছিলেন। তাই রবিবার রোহিতকে টপকে যেতে আইপিএলের ম্যাচ বিরাটের দরকার ছিল ২ রান। যেটা তিনি আরসিবি ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে হাসিল করেন। বিরাট শেষপর্যন্ত ১৮ বলে ২৮ রান কের আউট হন। তবে ফিল সল্টের ৪৬, দেবদূত পাড়িক্কালের ৫০, রজত পতিদারের অপরাজিত ৪৮ ও ডেভিডের অপরাজিত ৭০ রানের সুবাদে আরসিবি মাত্র ৩ উইকেট খুইয়ে ২৫০ রান তুলে চেন্নাই সুপার কিংসের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
