Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার পুণেতে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর খেলায় ভারতের বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে জয়ের সঙ্গেই বিরাট কোহলি ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দ্রুততম ১০ হাজার রানের লক্ষ্যে তিনি ছাঁপিয়ে গেলেন সচিনকে। সঙ্গে মাস্টার ব্লাস্টারের ৪৯ সেঞ্চুরি থেকে এক সেঞ্চুরি আগে থামলেন। আর একটি সেঞ্চুরি হলেই তাঁকে শুঁয়ে ফেলবেন বিরাট। এদিন ৫০ ওভারে বাং‌লাদেশের দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাটের ৯৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ৫১ বল বাকি থাকতেই পৌঁছে যায়। ভারত চারটি ম্যাচের মধ্যে চারটিই জিতে নিয়েছে এবং আর একটি জয় তাদের কার্যত সেমিফাইনালে পৌঁছে দেবে।

এদিনের ম্যাচের আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫১০টি ম্যাচে ৫৬৬ ইনিংসে বিরাট কোহলি রান ছিল ২৫৯২৩। ২৬ হাজার রান থেকে মাত্র ৭৭ রান দূরে ছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংসের সঙ্গেই তিনি পেরিয়ে গেলেন ২৬ হাজারের গন্ডি। এর সঙ্গেই দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ডে তিনি ছাঁপিয়ে গেলেন সচিন তেন্ডুলকরকে। ভারত-বাংলাদেশ ম্যাচের পর ৫১১টি ম্যাচে কোহলির রান হল ২৬,০২৬। 

এই তালিকায় কোহলির আগে রয়েছেন তিন জন। শীর্ষে সচিনের দখলে রয়েছে ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর ৩৪,৩৫৭ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা। ৫৯৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর রান ২৮,০১৬। তৃতীয় স্থানে রিকি পন্টিংয়ের ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচে রয়েছে ২৭,৪৮৩ রান। এই তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিলেন বিরাট কোহলি।

এদিনের জয়ের পিছনে সব থেকে বড় ভূমিকা রেখে গেলেন কোহলিই। তিনি ছাড়াও ভারতের দুই ওপে‌নার রোহিত শর্মা ও শুভমান গিল ছাড়াও বোলার যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাডেজার অবদানও অনস্বীকায। এদিন ম্যাচের শুরুতেই হার্দিক পাণ্ড্যের চোটে বড় ধাক্কা খেয়েছিল ভারত। কিন্তু তার প্রভাব দলের উপর পড়তে দেননি বাকি সদস্যরা।

ম্যাচের পর কোহলি বলেন, “জাড্ডুর থেকে এটি (ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার) চুরি করার জন্য দুঃখিত। আমি একটি বড় অবদান রাখতে চেয়েছিলাম। বিশ্বকাপে অর্ধশত রান করেছি, এইবার এটি শেষ করতে চেয়েছিলাম।’’

যেখানে অধিনায়ক রোহিত শর্মা (৪০ বলে ৪৮) এবং শুভমান গিল (৫৫ বলে ৫৩) ওপেনিং জুটিতে মাত্র ১২.৪ ওভারে ৮৮ রান করে শক্ত ফভিত তৈরি করে দিয়েছিলেন। বাকি কাজ করে দেন বিরাট কোহলি। বাংলাদেশের শুরুটাও ভালই হয়েছিল। ১৪ ওভারের ওপেনিং জুটিতে ৯০ রান তুলেছিল বাংলাদেশ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *