Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিপর্বে, বিরাট কোহলি-র ফিটনেস নিয়ে করা সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিটনেস তারকা বিরাট বৃহস্পতিবার তাঁর ইন্সটাগ্রামে ‘ইয়ো ইয়ো’ টেস্ট স্কোর নিয়ে একটি স্টোরি পোস্ট করেন। সেখানে ভক্তদের নিজের ফিটনেস স্কোর জানান তিনি। আর এখানেই আপত্তি জানায় বিসিসিআই। কোহলিসমেত অন্যান্য সব প্লেয়ারদের এমন গোপনীয় তথ্য সামনে আনতে বারণ করে দেয় বোর্ড।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এশিয়া কাপের প্রস্তুতি সারছে ভারতীয় দল। সেখানেই ইয়ো ইয়ো পরীক্ষা হয় ক্রিকেটারদের। তারপরেই বিরাট ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন এবং লেখেন,‘‘ইয়ো ইয়ো টেস্ট পাস করার আনন্দই আলাদা। ১৭.২ স্কোর হয়েছে।’’ বিসিসিআই-এর সামনে বিরাটের এই পোস্ট আসতে, দলকে সাবধান করে বোর্ডের এক কর্তা বলেন,‘‘সমাজমাধ্যমে কোনও গোপন তথ্য পোস্ট করা এড়াতে দলকে মোখিকভাবে আগেই জানানো হয়েছে। তারা প্রশিক্ষণের সময় নিজেদের ছবি পোস্ট করতে পারেন, কিন্তু স্কোর পোস্ট করলে তা চুক্তির ধারা লঙ্ঘনের দিকে পরিচালিত হয়।’’

বৃহস্পতিবার থেকে এশিয়া কাপের অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। বেশিরভাগ খেলোয়াড় ইতিমধ্যেই সেই ক্যাম্পে যোগ দিয়েছেন ও যারা আয়ারল্যান্ডে টি২০ সিরিজে ব্যস্ত ছিলেন, তারা ২৫ অগস্ট অর্থাৎ, আজ থেকে ক্যাম্পে যোগ দেবেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

ছ’দিন বেঙ্গালুরুতে অনুশীলন করবে তাঁরা। তার পর এশিয়া কাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবেন রোহিত শর্মারা। সেখানে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। ভারতের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলা হবে। ভারতের সাফল্যের জন্য পরবর্তী তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া কাপ শেষ হওয়ার পর দলের পুরো ফোকাস থাকবে ওয়ানডে বিশ্বকাপের উপর। তাই এখন থেকেই দলের প্রশিক্ষণে বেশি জোর দিতে চাইছে বিসিসিআই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *