অলস্পোর্ট ডেস্ক: রবিবার কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএল ২০২৪-এর ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা ব্যাটার বিরাট কোহলিকে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। “কোহলি আইপিএলের আচরণবিধির ধারা ২.৮-এর অধীনে একটি লেভেল ১ অপরাধ করেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির অনুমোদন গ্রহণ করেছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।” বিতর্কিত আউটের পর মাঠের আম্পায়ারদের সঙ্গে কোহলি উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন।
আরসিবি ইনিংসের তৃতীয় ওভারে কোহলিকে কেকেআর ফাস্ট বোলার হর্ষিত রানা আউট করার সময় বিতর্কের সূচনা হয়। কোহলিকে করা একটি ফুল-টস বল তাঁর ব্যাটে লেগে সরাসরি বোলারের হাতে জমা হয়।
কেকেআর ক্রিকেটাররা যখন আউটের উৎসব পালনে মেতে ওঠে, কোহলি তখন আম্পায়ারের সিদ্ধান্তে দৃশ্যত হতবাক হয়ে যান কারণ তিনি ভেবেছিলেন বলটি তাঁর কোমরের উপরে ছিল এবং দ্রুত রিভিউয়ের জন্য আবেদন জানান। রিপ্লেতে দেখা গেছে যে বলটি তাঁর কোমরের উপরে ছিল কিন্তু এটি উইকেটে যাওয়ার পথে ডিপ করে যাচ্ছিল।
কোহলি যখন শট খেলেন তখন ক্রিজের বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং বল অ্যানালিসিসে দেখা মা যদি তিনি তাঁর স্বাভাবিক ব্যাটিং পজিশনে দাঁড়াতেন তবে এটি তাঁর কোমরের নীচে থাকত। তার উচ্চতা মাথায় রেখে এবং ব্যাটিং ক্রিজে শেষের অবস্থান হিসাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কোহলি এই সিদ্ধান্তে খুশি ছিলেন না এবং তিনি আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত কথোপকথনে জরিয়ে পড়েন। তারকা ব্যাটার ডাগআউটে ফিরে যাওয়ার সময়ও বিভিন্ন রকমের হতাশার বহিঃপ্রকাশ করতে থাকেন এবং হতাশায় তাঁর গ্লাভস ছুঁড়ে ফেলেন। ম্যাচ শেষেও দেখা যায় তিনি আবির বিষয়টি নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন।
এই ম্যাচ কেকেআর শ্রেয়াস আইয়ার এবং আন্দ্রে রাসেলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইপিএল ২০২৪ প্লে অফে পৌঁছানোর জন্য আরসিবি-এর বিরুদ্ধে এক রানের জয় তুলে নেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
