Cart Total Items (0)

Cart

All Sports
বিসিসিআই-অ্যাডিডাস

অলস্পোর্ট ডেস্ক: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তিন ফর্ম্যাটের জন্য ভারতীয় দলের কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের (বিসিসিআই-অ্যাডিডাস চুক্তি) সঙ্গে গাটছড়া বাধল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট সিরিজের ফাইনালে নামার আগে, ভারতীয় দলের তারকারা নতুন টেস্ট জার্সিতে ক্যামেরার সামনে পোজ দিলেন। এই জার্সি পরেই বুধবার থেকে শুরু হওয়া ওভাল টেস্টে নামবে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিল, রবীন্দ্র জাদেজা-সহ দলের অনেককেই দেখা গেল নতুন জার্সিতে পোজ দিতে।

অংশীদারিত্ব সম্পর্কিত একটি প্রেস রিলিজে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, “আমরা ক্রিকেট খেলার বিকাশে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এই যাত্রায় বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, অ্যাডিডাসের সঙ্গে যুক্ত হতে পারার মতো আনন্দের আর কিছুই হতে পারে না। খেলাধুলায় সমৃদ্ধ ঐতিহাসিক উত্তরাধিকার, বিশ্বমানের পণ্য এবং শক্তিশালী বিশ্বব্যাপী উপস্থিতি, সেই অ্যাডিডাস ভারতীয় ক্রিকেটের বিভিন্ন বিভাগের পারফরম্যান্স এবং ভবিষ্যতের সাফল্যকে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’

বোর্ডের প্রকাশিত রিলিজ অনুযায়ী, আপাতত ২০২৪-এর মার্চ পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। গেমের সমস্ত ফর্ম্যাটে কিট তৈরির জন্য অ্যাডিডাস সম্পূর্ণরূপে দায়বদ্ধ থাকবে। পুরুষ, মহিলা ও যুব দল সহ বিসিসিআই-এর জন্য সমস্ত ম্যাচ, প্রশিক্ষণ এবং ভ্রমণের পোশাকের জন্য অ্যাডিডাস হবে একমাত্র সরবরাহকারী। জুন ২০২৩ থেকে টিম ইন্ডিয়াকে প্রথমবারের মতো তিনটি স্ট্রাইপ দেখা যাবে জার্সিতে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় এই নতুন কিট আত্মপ্রকাশ করবে।

এর আগে, বিসিসিআই দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় নতুন ওডিআই এবং টি-টোয়েন্টি জার্সিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্ক রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ঈশান কিষাণ (উইকেটরক্ষক)।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *