Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ব্যাটার বিরাট কোহলি রবিবার ব্যাটে ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন তিনি। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে কোহলি তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ওডিআই ক্রিকেটে তার ৪৯তম সেঞ্চুরিটি সেরে ফেলেছেন। কোহলির ৩৪তম জন্মদিনে ব্যাট তাঁর দুর্দান্ত প্রদর্শন সবার মন জিতে নিয়েছে। ভারত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর একমাত্র দল যারা এখনও অপরাজিত। সোমবার অবশ্য সেই বিরাট কোহলিই চমকে দিলেন কাউকে কাউকে। ডোমেস্টিক বিমানে হঠাৎই যাত্রীরা দেখতে পান তাঁদের পাশে বসে রয়েছেন বিরাট কোহলি। তাঁকে দেখে সকলেই উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের কাছে বসা যাত্রীরা তাঁকে দ্রুত শনাক্ত করে এবং ফ্লাইটের ভিতরে ছবি ও ভিডিও তুলতে শুরু করে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা আট ম্যাচে জয় তুলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় ভারতীয় বোলারদের দাপটে। কোহলি, তাঁর ৩৫তম জন্মদিনে, কলকাতার আইকনিক ইডেন গার্ডেনে প্রায় ৭০ হাজার ভক্তের সামনে ১১৯ বলে ১০টি বাউন্ডারিসহ সেঞ্চুরি করেন।
এই পর্যায়ে ৪৯টি সেঞ্চুরি করতে তাঁর ২৭৭ ইনিংস লাগল। কিন্তু কোহলি বলেন, তেন্ডুলকরকে ছোঁয়া যায় না। তাঁর ক্লাসই আলাদা। তিনি বলেন, ‘আমার নায়কের রেকর্ডের সমান হওয়াটা অনেক বড় সম্মানের। লোকেরা তুলনা পছন্দ করে । আমি কখনওই তার মতো ভাল হতে পারব না। ব্যাটিংয়ে সে পারফেক্ট। এটা একটা আবেগময় মুহূর্ত।”

কোহলির ১০১ অপরাজিত ছিল ভারতের ৩২৬-৫ এর মূল ভিত। শ্রেয়াস আইয়ারের (৭৭) সঙ্গে কোহলি তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন প্রথমে ব্যাট করে। ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ভারত, ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারায় যেখানে তারা ৫৫ রানে অলআউট হয়ে যায়। আর দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ৮৩ রানে। এটি ছিল প্রোটিয়াদের দ্বিতীয় সর্বনিম্ন ওডিআই স্কোর, ১৯৯৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ৬৯ রানের রেকর্ড অধরাই রয়েছে। বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *