Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: চলমান ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। যিনি নিজ মুখেই স্বীকার করেছেন যে, তাঁর জীবনের উদ্দেশ্য সর্বদা নিজের উন্নতির জন্য খেলা, শ্রেষ্ঠত্বই মূলকথা নয়। কোহলি বর্তমান টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক, পাঁচটি ইনিংসে ১১৮.০০ গড়ে ৩৫৪ রান হাঁকিয়েছেন নিজের ব্যাটে। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে।

এদিন একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথোপকথনে বিরাট বলেন, ‘‘আমি সবসময় ভেবেছি কীভাবে আমি প্রতিদিন, প্রতিটি অনুশীলন সেশনে, প্রতি বছর এবং প্রতি মরসুমে নিজেকে আরও ভাল করতে পারি। আর এই কৌশলই আমাকে দীর্ঘ সময় ধরে খেলাতে এবং পারফর্ম করতে সাহায্য করেছে।’’

‘‘আমি মনে করি এই মানসিকতা রেখে না খেললে ধারাবাহিকভাবে পারফর্ম করা অসম্ভব, কারণ যদি পারফরম্যান্সই একমাত্র লক্ষ্য হয়, তবে স্বল্প সময়ের জন্যেই সন্তুষ্টতা থাকে এবং খেলায় উন্নতি বন্ধ হয়ে যেতে পারে। আমার উদ্দেশ্য সর্বদাই এটাই ছিল যে উন্নতির পিছনে প্রয়াস দেওয়া এবং শ্রেষ্ঠত্বকে ছোঁয়া নয়। কারণ আমি সত্যিই জানি না শ্রেষ্ঠত্বের সংজ্ঞা কী। এর কোনও সীমা হয়না, বা কোনও নির্দিষ্ট মানদণ্ড নেই যে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে তবেই একজন শ্রেষ্ঠত্ব অর্জন করে,’’ অকপটে বলেন কোহলি।

তিনি বলেন, ‘‘আমি প্রতিদিন নিজের খেলায় আরও ভাল করার চেষ্টা করি, ফলে এটিকে ধারাবাহিক উন্নতি বলাই ভাল হবে। এবং হ্যাঁ, পারফরম্যান্সও আপনাআপনি ভাল হয়ে ওঠে। কারণ একটি মানসিকতা তৈরি হয়ে যায় এখানে, আমি কীভাবে দলকে জেতাতে সাহায্য করতে পারি। এটা কাজ করে।’’

এই বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় কোহলি বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের থেকে ৫৩ রানে পিছিয়ে রয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এবং তিনি এখন সচীন তেন্ডুলকারের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে মাত্র দুই পিছিয়ে রয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *