অলস্পোর্টস ডেস্কঃ প্রাক্তন ক্রিকেটার সেহওয়াগ জানান কোনও এক বিশ্বাস থেকে বিশ্বকাপ ২০১১-তে মাহি শুধু খিচুরি খেয়েই কাটিয়েছিলেন।
মঙ্গলবার আইসিসি ২০২৩ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। তারপরই প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সেহওয়াগ ২০১১ বিশ্বকাপের কিছু স্মৃতি শেয়ার করলেন পডকাস্ট স্টুডিওতে।সেখানে তিনি ক্যাপ্টেন কুল সম্পর্কে কিছু মজার তথ্যও দিলেন। তিনি জানান, সেই বিশ্বকাপে মাহি এক অদ্ভুত বিশ্বাস নিয়ে চলছিলেন আর সে কারণেই শুধুমাত্র খিচুড়ি খেয়ে কাটিয়েছিলেন।
তিনি বলেন, ”প্রত্যেক খেলোয়াড় কিছু না কিছু কুসংস্কারদ্বারা সীমাবদ্ধ এবং সেটা ভীষনভাবে মেনে চলেন। ধোনি সেরকমই কোনও বিশ্বাস থেকে পুরো বিশ্বকাপে খিচুড়ি খেয়ে কাটিয়েছিলেন।“ তিনি আরও বলেন, ”ধোনি বলত সে রান না করলেও এই কুসংস্কারের জন্য দল জিতবে।“
এ বছর বিশ্বকাপে ১০টি দল খেলবে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর মোট ১০টি ভেন্যুতে খেলা হবে। ওপেনিং এবং ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
বাকি ন’টি খেলা বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই এবং পুণে-তে হবে। গুয়াহাটি এবং তিরুঅনন্তপুরম পেয়েছে বিশ্বকাপের অনুশীলন ম্যাচ।
আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। ৮ অক্টোবর ভারত তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
আহমেদাবাদে ১৫ অক্টোবর বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
