অলস্পোর্ট ডেস্ক: ভারতের বিরাট কোহলি চলতি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন। যার ফল পাওয়া গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও। তিনি এই ম্যাচ যখন খেলতে নামেন তখন নয় ম্যাচে ৯৯ গড়ে এবং ৮৮.৫২ স্ট্রাইক রেটে ৫৯৪ রান ছিল তাঁর ঝুলিতে। ওয়ান-ডাউন ব্যাটারের দু‘টি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি নিয়ে নেমেছিলেন, যার সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১০৩। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর শেষ পাঁচটি ম্যাচে, বিরাট কোহলি ৮৩.৭৫ গড়ে এবং ৮৭.২৪ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করেছেন। এদিন তাতে যুক্ত হল আরও একটি সেঞ্চুরি। ভেঙে দিলেন সচিনের ৪৯ সেঞ্চুরির রেকর্ডকে।
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে কোহলি যে সকলের নজর কাড়বেন তাতে কোনও সন্দেহ ছিল না। রোহিত শর্মা দ্রুত আউঠ হয়ে যাওয়ায় অনেক আগেই নেমে পড়তে হয়েছিল বিরাট কোহলিকে। সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তিনি। আর এদিন তাঁর সামনে রয়েছে সচিনেরই আরও তিনটি রেকর্ডকে ছাঁপিয়ে যাওয়ার হাতছানি ছিলই।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ দু‘টি সেঞ্চুরি করার পর, কোহলি সচিনের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডকে ছুঁয়েছিলেন। আরও একটি সেঞ্চুরি করলে প্রথম ব্যাটার হিসেবে ওডিআইতে ৫০ সেঞ্চুরির মালিক হয়ে যাওয়ার লক্ষ্যেই এদিন নেমেছিলেন যাবেন কোহলি।
মজার ব্যাপার হল, ক্রিকেট বিশ্বকাপের একক সংস্করণে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও ছিল সচিন তেন্ডুলকরের দখলে। ২০০৩ সংস্করণে তিনি ৬৭৩ রান করেছিলেন। কোহলি, তার নামে ৫৯৪ রান নিয়ে এদিন ব্যাট করতে নেমেছিলেন। এদিন সচিনের এই রেকর্ডকেও ভেঙে দিলেন তিনি।
গত সপ্তাহে নেদারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে কোহলি বিশ্বকাপে পঞ্চাশের বেশি স্কোরারের জায়গায় শীর্ষে থাকা সচিন তেন্ডুলকর এবং সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন। সকলেরই রয়েছে সাতটি করে হাফ সেঞ্চুরি। কোহলি যদি আরও একটি পঞ্চাশের বেশি স্কোর করতে সক্ষম হন তবে এই দু‘জনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে, যা বিশ্বকাপের চলমান সংস্করণে তাঁর অষ্টম হাফসেঞ্চুরি হবে।
এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান কোহলি। যদিও কয়েকটি ব্যক্তিগত মাইলফলক এই মুহূর্তে তাঁর সামনে ঝুঁকি মুখে রয়েছে। রেকর্ডের পাশাপাশি কোহলির ইনিংস ভারতকে সাহায্য করবে ফাইনালে পৌঁছতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
