অলস্পোর্ট ডেস্ক: গত মাসে অনেক অপেক্ষার পর বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ এশিয়া কাপ ২০২৩-এর সময়সূচী ঘোষণা করেছিলেন। মঙ্গলবার ম্যাচের সময় ঘোষণা করা হল। ভারত এই টুর্নামেন্টে পাকিস্তানে খেলত না যেতে চাওয়ায় এবারের টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে হচ্ছে। শাহ গত বছরই ঘোষণা করেছিল, ভারত এই ইভেন্টে পাকিস্তানে খেলতে যাবে না। ৩০ অগস্ট পাকিস্তানের মুলতানে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে। গ্রুপ পর্বে ভারত মুখোমুখি হবে নেপালের। একই ভেন্যুতে ৪ সেপ্টেম্বর ম্যাচ।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং সুপার ফোরের একটি ম্যাচ হবে পাকিস্তানে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে হবে ফাইনাল।
২০২৩ সংস্করণে দু’টি গ্রুপে ভাগ করে হবে খেলা। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর পর্বে সব দল একে অপরের সঙ্গে একবার খেলবে। সুপার ফোর পর্বের সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
এশিয়া কাপে ভারতের তিনবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত ও পাকিস্তানকে প্রথমে সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তারপর যদি দুই দল শীর্ষে শেষ করে তবে তারা আবার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
এশিয়া কাপে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
