Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: বুধবারই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল ফাইনালে পৌঁছনোর পর থেকেই পুরো দেশ আবেগে ভাসছে। কিন্তু যাদের জন্য এই আবেগ তারাই বা কতটা আবেগে ভাসলেন? সেই ছবি সামনে এল ম্যাচের দিনের দু’দিন পর। যেখানে পুরো ড্রেসিংরুমকে দেখা গেল একে অপরের সঙ্গে সাফল্য ভাগাভাগি করে নিতে। সাত উইকেট নেওয়া সেমিফাইনালের নায়ক মহম্মদ শামির হাতে চুমু খেলেন রবিচন্দ্রন অশ্বিন। গ্যালারিতে বসে খেলা দেখছিলেন যুজবেন্দ্র চাহাল, তিনিও আবেগ ধরে রাখতে না পেরে পৌঁছে গেলেন ড্রেসিংরুমে। সবাইকে শুভেচ্ছা জানালেন।

ড্রেসিংরুমের অন্দরের ভিডিওটি পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই ম্যাচেই ৫০টি সেঞ্চুরি করে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড করে ফেলেছেন বিরাট কোহলি। তাঁকে জরিয়ে আবেগে ভাসলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। এদিন ১১৭ রানের ইনিংস খেলেন বিরাট। বোলিং কোচ পরস মাম্বরে উচ্ছ্বসিত শামিকে নিয়ে। শামি বলেই ফেললেন, ‘‘জবাব দেকে আয়া হু।’’ যা শুনে হেসে ফেললেন বোলিং কোচ।

https://twitter.com/BCCI/status/1725035653086556286

শামিকে দেখা গেল কয়েকটি ব্যাটে সই করতে। এক এক করে সকলের সঙ্গে দেখা করলেন যুজবেন্দ্র চাহাল। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল তারকার হাট। ডেভিড বেকহ্যাম, সচিন তেন্ডুলকর থেকে বলিউডের একাধিক জনপ্রিয় মুখ হাজির ছিল ভারতীয় দলকে সমর্থন করতে। এদিনের সব থেকে সেরা ছবি রোহিত শর্মা আর বিরাট কোহলির।

 এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩৯৭ রান করেন ভারতীয় ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে সমানে সমানে চক্কর দেয় নিউজিল্যান্ড। এর বড় রানের লক্ষ্য হলেও হাল ছাড়েনি শেষ পর্যন্ত। তবে ৭০ রানে হারতে হয় কিউইদের।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *