অলস্পোর্ট ডেস্ক: চলতি এশিয়া কাপ দুনিথ ওয়েলালাগে-র জন্য কঠিন ছিল কারণ টুর্নামেন্ট চলাকালীন তরুণ শ্রীলঙ্কান স্পিনার তাঁর বাবাকে হারান। ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যখন খেলছিলেন দুনিথ, সেই সময় তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। খেলা শেষ হওয়ার পর তাঁকে এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে জানানো হয়, প্রধান কোচ সনথ জয়সূর্য এবং টিম ম্যানেজার খবরটি তাঁকে জানান। দুনিথ তাঁর বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাড়ি ফিরে যান কিন্তু সুপার ফোরের ম্যাচ খেলার জন্য একদিনের মধ্যেই তিনি আবার দলের সঙ্গে যোগ দেন।
শুক্রবার, টুর্নামেন্টের শেষ সুপার ফোর ম্যাচে শ্রীলঙ্কা টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিল, যদিও এই ম্যাচ নিয়মরক্ষার ছিল, কারণ আগেই ভারত ফাইনালে পৌঁছে গিয়েছিল এবং শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছি কথা বলতে।টকে গিয়েছে। তবে এদিন ম্যাচ শেষে দেখা যায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে দুনিথের সঙ্গে কথা বলতে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, সূর্যকে দুনিথের দিকে হেঁটে যেতে এবং তাঁকে অনুপ্রাণিত করতে দেখা যায়। বুকে হাত রেখে, সূর্য তাঁর জীবনের কঠিন সময়ে দুনিথের জন্য একজন সিনিয়রের মতো তাঁকে সান্তনা দেন। শ্রীলঙ্কান স্পিনারও মাথা নাড়িয়ে এবং হাসিমুখে তাঁর কথা শুনে সূর্যের কথার জবাব দেন। এই মুহূর্তটি সকলের নজর কেড়ে নিয়েছে।
এশিয়া কাপে অবশ্য এটিই ছিল ভারতের সব থেকে খারাপ ম্যাচ। যদিও সুপার ওভারে জয় তুলে নেয় ভারত। অভিষেক শর্মার তৃতীয় হাফ সেঞ্চুরির উপর ভর করে, ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে, কিন্তু নিসাঙ্কার দুরন্ত ব্যাটে ভারত প্রায় হারতে বসেছিল এই ম্যাচে। হর্ষিত রানার শেষ ওভারে ১২ রান থেকে শেষ বলে তিন রানে এসে দাঁড়ায় শ্রীলঙ্কার লক্ষ্য, দাসুন শানাকা (১১ বলে অপরাজিত ২২) ২ রান নিতে সক্ষম হন, ম্যাচটি সুপার ওভারে গড়িয়ে পৌঁছে যায়।
সুপার ওভারটি ছিল অর্শদীপের, যিনি মাত্র দু’টি রান দিয়েছিলেন এবং পাঁচ বলে দুই উইকেট নিয়েছিলেন। অধিনায়ক সূর্যকুমার যাদব এক বলেই তিন রানের লক্ষ্যে পৌঁছে দেয় দলকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
