Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: তরুণ ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়ালের ভারতের জার্সিতে অভিষেক হওয়া শুধু সময়ের অপেক্ষা। অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে দেখা যাবে এই তরুণ ব্যাটারকে। এই বছরের শুরুর দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত সাফল্য পেয়েছেন তিনি। মনে করা হচ্ছে রোহিতেরে সঙ্গে ব্যাটিং শুরু করবেন। শুভমান গিলকে দেখা যাবে তি‌ন নম্বরে ব্যাট করতে। জয়সওয়ালকে ঘিরে অনেক প্রত্যাশা, তিনি যেভাবে আইপিএল-এ নিজের সেরাটা দিয়েছেন জাতীয় দলের জার্সি গায়েও সেই ফর্ম ধরে রাখবেন। বৃষ্টির ভ্রুকূটির মধ্যেই ক্যারিবিয়ান সফর শুরু করতে চলেছে ভারত।ওয়েস্ট ইন্ডিজ-ভারত ম্যাচ শুরুর আগে জেনে নেওয়া যাক কেমন থাকবে আবহাওয়া।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ডোমিনকার বৃষ্টির দিকেও ফোকাস থাকবে। এদিন শুরু থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকবে। সকালের তাপমাত্রা ২৫-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করার সঙ্গে ৫৯ শতাংশ মেঘের আচ্ছাদনে ঢেকে থাকার সম্ভাবনা থাকবে। মেঘের পরিমাণ অবশ্য সন্ধ্যায় ৭৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

ম্যাচের প্রথম চার দিন আকাশ “আংশিক মেঘলা” থাকবে বলে মনে করা হচ্ছে, সারাদিন সূর্যের আলো কম থাকবে। তবে যদি পাঁচদিন খেলা গড়ায় তাহলে শেষদিন বৃষ্টি ভেস্তে দিতে পারে খেলা।

পিচ রিপোর্ট

বছরের পর বছর ধরে, এই ভেন্যুতে টস খুব একটা বড় ফ্যাক্টর হয়নি। প্রথম এবং দ্বিতীয় যেকোনও জায়গায় ব্যাট করেই দল জিতেছে। এই পিচ প্রথম দিনে পেসার সহায়কই থাকে। পরবর্তী দু’দি‌ন ব্যাটিংয়ের জন্য সহায়ক হয়ে যায়। উইকেট পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা চতুর্থ ও পঞ্চম দিনে খেলতে আসে।

রেকর্ড

স্টেডিয়ামে পাঁচটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে প্রথমটি ২০১১-তে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল৷ ম্যাচটি ড্র হয়েছিল৷ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে ১১০ রানে পরাজিত করেছিল এই ভেন্যুতে। তার আগে এখানে প্রায় ছ’বছর কোনও আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজন করেনি।

এই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড খারাপ, উইন্ডসোর পার্কে পাঁচবারের মধ্যে মাত্র একবার জিতেছে তারা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *