Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে সুপার আটের প্রথম ম্যাচে ৭৬ রানে হার ভারতীয় ক্রিকেট দলকে পিছিয়ে দিয়েছিল বেশ খানিকটা। সোমবার সুপার আটের ম্যাচে জিম্বোবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ১০৭ রানের বড় ব্যবধানের জয়ে ভারতীয় দলের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার কাজটা আরও কঠিন হল। এখন শুধু সুপার আটের বাকি দু’‌ম্যাচে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই হবে না, নেট রান রেটের দিকেও খেয়াল রাখতে হবে শেষ চারে জায়গা পেতে। সোমবারের ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দক্ষিণ আফ্রিকার(‌২ পয়েন্ট)‌ ওপরে রয়েছে বেটার রান রেটের বিচারে। ওয়েস্ট ইন্ডিজের রান রেট ৫.‌৩৫০। দক্ষিণ আফ্রিকার সেখানে ৩.‌৮০। জিম্বাবোয়ে ও ভারতের ঝুলিতে শূণ্য পয়েন্ট প্রথম ম্যাচ হেরে। ভারতের রান রেট -‌৩.‌৮, জিম্বোবোয়ের -‌৫.‌৩৫০।

ওয়েস্ট ইন্জিজ শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে। এটা টি২০ বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৯ বলে হেটমায়ারের ব্যাট থেকে আসে ৫০ রান। তিনি আউট হন ৩৪ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে। আর তিন ব্যাটার পাওয়েল ৩৫ বল ৫৯, রাদারফোর্ড ১৩ বলে ৩১ , ও শেফার্ড ১০ বলে ২১ রান করে জিম্বোবোয়ের সামনে বড় টার্গেট রেখে দেন।

জবাবে জিম্বোবোয়ে নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে অলআউট হয়ে যায় ১৭.‌৪ ওভারে ১৪৭ রান করে। ইভান্সের ২১ বলে করা ৪৩ , রাজার ২০ বলে ২৭ ও মায়ার্সের ১৫ বলে ২৮ ছাড়া জিম্বোবোয়ে ইনিংসে বলার মতো বড় রান নেই। ওয়েস্ট ইন্ডিজের বোলার মোটিয়ে ২৮ রান দিয়ে ৪, হোসেন ২৮ রান দিয়ে ৩ ও ফর্দে ২৭ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে জয়ের পথ সুগম করে দেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *