Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ রবিবার টি২০ বিশ্বকাপে সুপার আটের ম্যাচে ইডেনে ভারতের কাছে হারের পরদিন দেশের পথে রওনা হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। কিন্তু ইরানের ওপর আমেরিকা-‌ইজরায়েলের যৌথ হামলায় আরব দুনিয়া জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ দল বুধবারেও কলকাতা ছাড়তে পারেনি। তাদের মতো দিল্লিতে আটকে রয়েছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররাও। সোমবার সকালে তাঁদের হারারে যাওয়ার বিমান টিকিট কাটা ছিল। কিন্তু যুদ্ধের কারণে দুবাই ও অন্যান্য আরব দেশের আকাশসীমা আপাতত বন্ধ থাকার কারণে, বিমান বাতিল হয় অসংখ্য। তার মধ্যে জিম্বোবোয়ের ক্রিকেটারদের বিমানও ছিল।

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে দু’‌দলই এখন অপেক্ষায় কখন পরিস্থিতি স্বাভাবিক হবে। বিমান চলাচল শুরু হবে। তারা দেশে ফিরে যাবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, গাল্ফ অঞ্চলে বিমান চলাচলে নিরাপত্তাজনিত সমস্যা থাকায় আন্তর্জাতিক পরিসেবা বন্ধ রয়েছে। এই কারণে টি২০ বিশ্বকাপে তাদের খেলা শেষ হয়ে গেলেও ভারত ছাড়তে পারেননি। আইসিসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ক্রিকেট ওয়স্ট ইন্ডিজের কর্তারা। একইসঙ্গে বিমান কর্তৃপক্ষের সঙ্গেও। ক্রিকেটারদের নিরাপত্তা সবচেয়ে আগে। তাই কেনরকম ঝুঁকি নেওয়া সম্ভব নয়। আপাতত তাদের ক্রিকেটাররা কলকাতাতেই আছেন নিরাপদ আশ্রয়ে। তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। বিমান পরিসেবা নিরাপদ ও স্বাভাবিক হলে, তারা ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে।’‌

জিম্বোবোয়ে ক্রিকেট বোর্ডের তরফেও জানানো হয়েছে, সিকান্দার রাজার দলের দিল্লি হয়ে সোমবার ভোরের বিমানে হারারে ফেরার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা দিল্লিতে আটকে। তাদের থাকাখাওয়ার বিকল্প ব্যবস্থা করেছে আইসিসি। দুবাই বা গাল্ফের আকাশ এড়িয়ে অন্য পথ দিয়ে দেশে ফেরার একটা প্রচেষ্টা রয়েছে জিম্বাবোয়ে ক্রিকেট দলের। ইথিওপিয়ার বিমানে আদ্দিস আবাবা হয়ে হারারে যাওয়ার। কিন্তু সেই পরিকল্পনা এখনও সফল হয়নি। তাই তারাও আপাতত অপেক্ষায় যুদ্ধ থামার, বিমান পরিসেবা স্বাভাবিক হওয়ার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *