Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টির কারণে এশিয়া কাপে আবারও ভেস্তে গেল ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর খারাপ আবহাওয়ার কারণে ২৪.১ ওভারের পরে আর খেলা সম্ভব হয়নি। ২ উইকেট হারিয়ে ২৪.১ ওভারে ভারত মোট ১৪৭ রান করেছে। যদিও এসিসি আগেই এই ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রেখেছিল। কিন্তু আর প্রেমাদাস স্টেডিয়ামের আবহাওয়া সোমবারও ক্রিকেট খেলার জন্য তেমন উপযুক্ত নয়।

ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল। তাই দু’দলই চেয়েছিল সুপার চারে তাদের সেরাটা দিয়ে খেলবে। রবিবার ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল দু’জনেই অর্ধশত রান করেছেন। রোহিত এবং শুভমন আউট হলে মাঠে নামে বিরাট কোহলি এবং কে এল রাহুল। তাঁরা দু’জনেই ভারতকে একটা ভাল রান দেওয়ার জন্য মাঠে নামলেও বৃষ্টির কারণে ম্যাচটিকে রিজার্ভ ডে-তে নিয়ে যাওয়া হয়।

রিজার্ভ ডেও বৃষ্টির কারণে ভেস্তে গেলে কী হবে?

সুপার চারের ফর্ম্যাট হিসাবে, চারটি যোগ্য দল একে অপরের বিপক্ষে একবার খেলবে। বর্তমানে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই পয়েন্ট নিয়ে শীর্ষ দুই স্থান দখল করে আছে। বাবর আজমরা (+১.০৫১) রান রেটের কারণে লঙ্কানদের থেকে এগিয়ে। যেখানে শ্রীলঙ্কার রান রেট (+০.৪২০)।

অন্যদিকে ভারত এখনও তাদের খাতা খুলতে পারেনি। সুপার চারে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি তাদের প্রথম। -০.৭৪৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে।

সুপার চারেও ভারত বনাম পাকিস্তান ম্যাচ ভেস্তে গেলে দু’দলের মধ্যেই পয়েন্ট ভাগ করা হবে। সেক্ষেত্রে পাকিস্তান মোট তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে। অন্যদিকে ভারত এক পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থাকবে।

পরের দুই ম্যাচের একটিতে ভারত জিততে না পারলে ভারতের কাছে তা ভাল দিক হবে না। ইতিমধ্যে শ্রীলঙ্কা একটি জয় নিশ্চিত করে, তারা পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। সুপার চারে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে আরও দুটি ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলিও যে ভেস্তে যাবে না তার কোনও নিশ্চয়তা নেই। তাই সোমবারও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ ভেস্তে গেলে তা ভারতের জন্য খুব একটা ভাল হবে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *