অস্ট্রেলিয়া ক্রিকেট দল
অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩ দুই দল শুরুই করেছিল একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। যেখানে ছয় উইকেটে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেখানেই ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে টুর্নামেন্ট শেষ করতে চলেছে। অস্ট্রেলিয়ান পেসার জোশ হেজেলউড অবশ্য বলছেন ভারতীয় দলের মধ্যে কিছু সমস্যা তিনি দেখতে পেয়েছেন। বিশেষ করে টপ অর্ডারে। যখন তারা তিন রানে ভারতের দুই উইকেট তুলে নিয়েছিলেন। তিনি বলেন, “আমরা সিরিজে একটা জিতেছিলাম। ২-১-এ হেরেছিলাম। কিন্তু আমরা ওদের বিরুদ্ধে অনেক খেলেছি এবং আমরা ওদের সবটা জানি, একইরকমভাবে ওরাও জানে।”
তিনি আরও বলেন, “ওরা কোয়ালিটি দল, পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেছে, কোনো দুর্বলতা নেই। আমরা রবিবারের ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি।” অনেকেই মনে করছেন এই বিশ্বকাপ ফাইনাল ২০০৩ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। যেকানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার ভারতের সামনে ২০ বছর আগের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ।
হেজেলউড বলেন, “আমার মনে এই উইকেটে অনেক কিছু আছে। মনে হয় যতবার ওরা শট খেলবে আমরা উইকেট পাব।স্টার্ক আর আমি দীর্ঘদিন ধরেই একসঙ্গে বল করছি। আমরা একে অপরকে জানি। দু’জনে একই দিনে ভাল খেলেছি যেটা আনন্দের।” আর এই ম্যাজিকটা রবিবারের ফাইনালেও ঘটবে বলে মনে করছেন তিনি। বলেন, “আশা করছি এটা রবিবারও আমরা করতে পারব। তবে এটা ঠিক, এই উইকেটে যেটা আছে সেটা আগের ম্যাচে ছিল না।”
বিশ্বকাপ ফাইনালে হেজেলউডের লক্ষ্য শুরুতেই বল হাতে ভারতকে ধাক্কা দেওয়া। প্রথমেই উইকেট চলে গেলে অনেকটাই মানসিকভাবে পিছিয়ে পড়বে হোম টিম আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবে অস্ট্রেলিয়া। যেভাবে দক্ষিণ আফ্রিকার দ্রুত উইকেট তুলে নিয়ে তাদের বড় রান করা আটকে দিয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
