Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বয়স মাত্র ১৪। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে যখন তাঁকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস তখন অনেক আলোচনা হয়েছিল। আইপিএল শুরুর পরও আলোচনা কম হয়নি। তবে সোমবার সব কিছুকে ছাঁপিয়ে গেলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিলেন রাজস্থান ভুল ঘোরায় বাজি ধরেনি। পুরো মাঠ দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। তিনি যখন ১০১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তখন প্রতিপক্ষ দলের প্রত্যেকটি প্লেয়ার তাঁর পিঠ চাপড়ে দিয়েছেন। এই বয়সে যে সাফল্যের পথে তিনি হেঁটেছেন, তাঁকে নিয়ে স্বপ্ন দেখা যেতেই পারে।

সূর্যবংশী আইপিএল-এর ইতিহাসে দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়ে ফেললেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাধিক দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙে দিলেন। সূর্যবংশী আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, যিনি ১৪ বছর, ৩২ দিন এই রেকর্ড করলেন। এছাড়া তিনি এখন বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার। সামগ্রিকভাবে, এটি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

সেঞ্চুরি করার পর তাঁকে প্রশংসায় ভড়ালেন তাঁর সতীর্থরা। তিনি নিজেও তাঁর সাফল্যের নেপথ্যের কাহিনী শুনিয়েছেন। শুনুন কে কী বললেন—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *