অলস্পোর্ট ডেস্ক: ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনও বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন ঘটে। কিন্তু তার মধ্যেও ভারতীয় দলের রানের দাপট কোনও অংশে কমতে দেখা যায়নি। এদিন ম্যাচে চার নম্বরে বিরাট কোহলি না নেমে তাঁর বদলে নামালেন উইকেট কিপার-ব্যাটসম্যান ঈশান কিষান । শুভমন গিলের সঙ্গে ব্যাটিং শুরু করেন তিনি। মাত্র ৩৪ বলে টেস্টে নিজের প্রথম অর্ধশত রান করেন তিনি।
অর্ধশত রান করার পর তিনি জানান বিরাট কোহলি চার নম্বরে নিজে না নেমে তাঁকে ব্যাট করার জন্য নামিয়েছিলেন। এবং তাঁকে নিজের মতো খেলার পরামর্শও দিয়েছিলেন। ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে খেলার সময় ঈশানের এই ব্যাটিং-এর অবস্থানের জন্য ঋষভ পন্থ তাঁকে অনেকটা সাহায্য করেছেন।
অর্ধশত রানের পর তিনি বলেন, ‘‘সত্যিই এটা খুব সুন্দর মুহূর্ত। আমি জানতাম দল আমার থেকে কী চায়। সবাই আমাকে সর্মথন করেছে। বিরাটও তাঁদের মধ্যে একজন। তিনি নিজে আমাকে বলেছে ‘যাও এবং তোমার মতো খেলো।’ তিনি আমাদের বলেছিলেন কালকের মধ্যে আমাদের খেলা শেষ করতে হবে।’’
খেলার শেষে তিনি বলেন, ‘‘স্লো বাঁ-হাতি বোলার বল করছিল যার জন্য আমাদের ব্যাটিং করতে খুব সুবিধা হয়েছিল। আগে থেকে আমাদের পরিকল্পনাই ছিল ১০-১২ ওভারের মধ্যে ৭০ থেকে ৮০ রান করার। আমরা চেয়েছিলাম ক্যারাবিয়ানদের ৩৭০ থেকে ৩৮০ রানের মধ্যে টার্গেট দিতে।’’
তিনি পন্থ প্রসঙ্গে আরও বলেন, ‘‘এর আগে আমি এনসিএ-তে ছিলাম। পন্থও সেই সময় ছিল ওখানে। ও জানে আমি কীভাবে খেলি। অনূর্দ্ধ-১৯ দলে আমরা একসঙ্গে খেলেছিলাম। সেই সময় থেকেই আমাদের বন্ধুত্ব। আমি সবসময় চাইতাম আমাকে কেউ সঠিক পরামর্শ দিক। আমি খুব ভাগ্যবান যে আমি কেরিয়ারে এমন কিছু মানুষ পেয়েছি যারা আমাকে সবসময় আমার খেলার উন্নতিতে সাহায্য করেছে।’’
ম্যাচ সম্পর্কে ঈশান বলেন, ‘‘অনেক সিনিয়র ক্রিকেটাররা বোলারদের পরামর্শ দিচ্ছে কীভাবে বল করলে ভাল হবে। আশা করি বাকি ম্যাচে আমরা খুব ভাল খেলব। আমাদেরকে খুব তাড়াতাড়ি উইকেট নিতে হবে। সাদা বলে খেলার স্বপ্ন ছিল অনেকদিনের, তা পূরণ হয়েছে। আমি আমার মা-বাবাকে ধন্যবাদ জানাতে চাই ওঁরা আমাকে সবসময় সমর্থন করে এসেছে।’’
ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান দু’উইকেটে ৭৬। চন্দ্রপল ২৪ ও ব্ল্য়াকউড ২০ রানে অপরাজিত রয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
