Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম ম্যানেজমেন্ট দুই খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে। তাঁর মধ্যে একজন ব্যাটার এবং একজন বোলার। কাজের চাপ ব্যবস্থাপনার অংশ হিসাবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাঁচি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের সঙ্গে ভারতীয়রা পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে। আর সেকারণেই টিম ম্যানেজমেন্ট কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে চাইছে। তবে ক্রিকবাজের প্রতিবেদনে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের বিবেচনায় থাকা ক্রিকেটারদের নাম উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে যশপ্রীত বুমরাহ ধর্মশালায় একাদশে ফিরে আসার জন্য প্রস্তুত। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল এই ফাস্ট বোলারকে।

এদিকে, কেএল রাহুল চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে শেষ তিনটি টেস্ট ম্যাচ খেলতে পারেননি এবং ক্রিকবাজের মতে, তিনি ধর্মশালায় শেষ ম্যাচটিও খেলতে পারবেন না। দাবি করা হয়েছে যে রাহুল প্রথম টেস্টে কোয়াড্রিসেপ ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেনি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাঁকে বিশেষজ্ঞ মতামতের জন্য লন্ডনে পাঠিয়েছে।

তৃতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য রাহুলকে ‘৯০ শতাংশ’ ক্লিয়ার করা হয়েছিল বলে জানা গিয়েছে কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) পরিস্থিতি পুনর্মূল্যায়ণ করার সিদ্ধান্ত নিয়েছে।

রাহুলকে এই শর্তেই সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য ভারতীয় দলে রাখা হয়েছিল যে তাঁর উপস্থিতি তাঁর ফিটনেসের উপর নির্ভর করবে। ভারত ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ৩-১-এ এগিয়ে থাকায়, নির্বাচকরা তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ফিটনেস ফিরে পাওয়ার জন্য আরও সময় দিতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *