Cart Total Items (0)

Cart

All Sports India
আইসিসি ট্রফি

অলস্পোর্ট ডেস্ক: আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ প্রায় মাঝপথে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালের প্রতিযোগীতায় নামবে। সেই দৌড়ে জায়গা করে নেওয়ার জন্য শীর্ষ চারে শেষ করা, প্রথম চারটি দল নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। বর্তমানে শীর্ষ চারে রয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দশটি দলের প্রতেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে, এবং নয়টি রাউন্ড-রবিন ম্যাচের মধ্যে ছ’টিতে জয় আসলে তা নিরাপদ বলে বিবেচিত হবে, এবং সাতটি জয় নিশ্চিত হলে নকআউটে জায়গা পাকা।

ছয়টি জয়ের কাছাকাছি রয়েছে বর্তমানে একটি দল, সেটি হল ভারত। পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে তাঁরা। প্রভাবশালী দলগুলির মধ্যে ইংল্যান্ড এবং পাকিস্তানের অবস্থা সংকটজনক। তাদের অবশ্যই ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরের ম্যাচ জিততেই হবে। নাহলে এই দুই দলের সেমিফাইনালের যাত্রায় ইতি পড়বে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নস ইংল্যান্ড পাঁচটি ম্যাচের মধ্যে চারটি হেরে গিয়েছে। পাকিস্তান হেরেছে তিনটি। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ভারতই প্রথম দল যারা সরাসরি সেমিফাই‌নালে উত্তীর্ণ হতে পারে।

অস্ট্রেলিয়া প্রথমে পরপর দু’টি হারের পরে আবার তৃতীয় ম্যাচ থেকে কামব্যাক করে তিনটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে। অন্যদিকে একটি করে হার নিয়ে যথাক্রমে ২ ও ৩ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। ভারতের কাছে শেষ ম্যাচে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশেরও একই অবস্থা। আফগানদের বিরুদ্ধে একটি ম্যাচ জেতা ছাড়া বাকি সবকটায় ব্যর্থতা। বেঙ্গল টাইগাররা কঠিন নেট রানরেট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে।

টেবিলের মাঝের দলগুলিকেও একেবারে এড়িয়ে যাওয়া যায় না। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিন দলই পাঁচটির মধ্যে দু’টো করে ম্যাচ জিতেছে। ক্রমতালিকায় তাদের অবস্থান যথাক্রমে ৫, ৬ এবং ৭ নম্বরে। চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে এই তিনদলের একটি ধাক্কা লাগতে পারে। বাকি দুই ম্যাচ খেলা হলেই তা স্পষ্ট হবে। এই তিনদলের মধ্যে আফগানদেরই বেশি পোক্ত দল হিসাবে মনে করা হচ্ছে, কারণ তাঁরা ইংল্যান্ড এবং পাকিস্তানের মতোন দলকে মাত দিয়েছে।

ভারতের নেট রান রেট বর্তমানে ১.৩৫৩। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার থেকে অনেক বেশি। ভারতের ২৯ অক্টোবরের ম্যাচটিই সেমিতে জায়গা করে নেওয়ার জন্য চূড়ান্ত ম্যাচ হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *