অলস্পোর্ট ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) পেসার মায়াঙ্ক যাদব তাঁর শ্বাসরুদ্ধকর বোলিং দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এ রীতিমতো শিরোনামে উঠে এসেছেন। তাঁর এক্সপ্রেস ডেলিভারি, ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটছে। লক্ষ্ণৌয়ের জয়ের পিছনে বড় ভূমিকাও রেখে চলেছেন নিয়মিত। কিন্তু, পেসারের এক্সপ্রেস পেসের পেছনের রহস্য কী? যখন তার মা মমতা যাদবকে তরুণ স্পিডস্টারের খাদ্যাভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি জানিয়ছিলেন যে তাঁর ছেলে গত কয়েক বছর ধরে নিরামিষাশী হয়ে গিয়েছেন। তবে আগে নন-ভেজ খাবার খেতেন।
“মায়াঙ্ক সবেমাত্র নিরামিষাশী হয়ে উঠেছে। আগে, সে আমিষ খাবার খেতেন। গত দু‘বছর ধরে সে নিরামিষ খাবার খাচ্ছে। সে আমাদের যা কিছু বানাতে বলছে, ওর ডায়েট চার্টের ভিত্তিতে আমরা তার জন্য তৈরি করি। ও বিশেষ কিছু খায় না, ডাল, রুটি, ভাত, দুধ, সবজি ইত্যাদি,” মায়াঙ্কের মা মমতা আজ তকের সঙ্গে কথপোকথনে বলেছিলেন।
যদিও মায়াঙ্কের মা পুরোপুরি নিশ্চিত নন কেন ক্রিকেটার আমিষ খাবার ছেড়ে দিয়েছেন, তিনি জানিয়েছেন যে দু‘টি কারণ রয়েছে যা তিনি জানেন। প্রথম কারণটি ছিল ভগবান কৃষ্ণের প্রতি তাঁর বিশ্বাস, এবং দ্বিতীয়টি যে তিনি অনুভব করেছিলেন যে আমিষ খাবার তাঁর শরীরের জন্য আর উপযুক্ত নয়।
“ও বলেছিল যে নন-ভেজ খাবার ওর শরীরে খুব একটা সহ্য হচ্ছে না। ও আমাদের দু‘টি কারণের কথা বলেছিলেন। প্রথমত তিনি ভগবান কৃষ্ণে বিশ্বাস করতে শুরু করেছিলেন, এটিও একটি কারণ হতে পারে। আমরা ওকে বলার জন্য জোড় করিনি, কেন সে আমিষ খাবার ছেড়ে দিয়েছিল। ও বলেছিল যে ও যা করছি তা ওর খেলা এবং শরীরের জন্য ভাল ছিল,” মায়াঙ্কের মা বলেছেন।
কথা বলার সময়, মমতা আরও প্রকাশ করেছেন যে তিনি তাঁর ছেলেকে শীঘ্রই ভারতের জার্সি পরতে এবং তাঁর আন্তর্জাতিক অভিষেক দেখার বিষয়ে আশাবাদী।
আইপিএলের প্রাথমিক পর্যায়ে মায়াঙ্কের পারফরম্যান্স দেখে অনেক প্রাক্তন ক্রিকেটার তাঁকে দ্রুত ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ তুলেছেন। কেউ কেউ এমনকি জুনে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ ভারতের হয়ে খেলার কথাও বলছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
