Cart Total Items (0)

Cart

All Sports
কেএল রাহুল

অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করেছে। দলে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সঞ্জু স্যামসন ফিরে এসেছেন, কিন্তু এমন কয়েকজন অপ্রত্যাশিতভাবে বাদও পড়েছেন, যাঁদের মধ্যে অন্যতম উইকেট-রক্ষক ব্যাটার লোকেশ রাহুল ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই এবং টেস্টে তিনি নিজের সেরাটা দিয়েছিলেন। রাহুল দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পক্ষে সেরা পারফরমারদের একজন ছিলেন, সেঞ্চুরিয়নের কঠিন পিচে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু, অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটি, আফগানিস্তান সিরিজের জন্য সংক্ষিপ্ততম ফরম্যাটের দলে তাঁকে রাখেনি।

কেন কেএল রাহুলকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেওয়া হল না?

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, রাহুলকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রাখা হয়নি কারণ নির্বাচকরা উদ্বোধনী এবং মিডল-অর্ডার স্পট উভয়ের জন্যই অন্যান্য বিকল্পগুলিকে দেখে নিতে চাইছে। রাহুল তাঁর বেশিরভাগ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন একজন ওপেনার হিসেবে, কিন্তু শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের উত্থান দু’টি উদ্বোধনী স্থানের জন্য প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলেছে।

তাঁর মধ্যে দলে ফিরে এসেছেন কোহলি এবং রোহিতের মতো অভিজ্ঞ প্লেয়াররা, ব্যাটিং অর্ডারের শীর্ষে আর জায়গা পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে উইকেট-রক্ষকদের তালিকায়, নির্বাচকরা জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন জুটিকে বেজে নিয়েছেন তাঁরা ফিনিশার হিসাবে উপযুক্ত।

অন্যদিকে রাহুল এখনও টি-টোয়েন্টিতে এই ভূমিকা পালন করেননি। আসন্ন আইপিএল অবশ্য রাহুলকে একজন বিশেষজ্ঞ ফিনিশার হিসাবে নিজেকে মেলে ধরার সুযোগ দেবে। পাশাপাশি উইকেট কিপিংও করবেন তিনি। তাঁর ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসে এই ভূমিকা নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তিনি যদি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেতে চান।

ঈশান কিশানের অনুপস্থিতির বিষয়েও তেমন স্পষ্টতা নেই এখনও। ‘ব্যক্তিগত কারণে’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে অব্যাহতি চেয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তার প্রত্যাহারের কারণ কী এবং পরবর্তীতে তাঁকে কখন পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *