Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: তিনি মিচেল স্টার্ক। আইপিএল ২০২৪-এর সব থেকে দামী বোলার। খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ২৪.৭৫ কোটিতে নিলামে তাঁকে কিনে নিয়েছিলেন শাহরুখ খান অ্যান্ড টিম। কিন্তু মরসুমের শুরু থেকে এই মূল্যের মান রাখতে পারেননি। চূড়ান্ত ব্যর্থতার সঙ্গে তিনি আইপিএল শুরু করেছিলেন। এমনকি তাঁকে ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে এক ম্যাচে বেঞ্চেও বসতে হয়। দলের সব থেকে দামি ক্রিকেটারকে যদিও দলের বাইরে রাখা সহজ ছিল না। কিন্তু ফিরে এসে তিনি নিজেকে নতুন করে প্রমান করেন। উইকেট পান, দলকে জয় এনে দেন। সব মিলে তিনি ফেরেন স্বমহিমায়। তাঁর দলও তাঁর উপর ভরসা রেখেছিলেন।

কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিংরুম যে সব পরিস্থিতিতেই আনন্দে থাকে তার প্রমান মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। সেই তালিকা থেকে বাদ পড়েননি স্টার্কও। খুনসুটি, একে অপরের পিছনে লাগা, অসময়ে পাশে থাকা সবই দেখা যায় কেকেআর ড্রেসিংরুমে। দল হারলে হতাশ প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুমে দীর্ঘ সময় কাটান স্বয়ং শাহরুখ খান। দলকে চাঙ্গা করে তোলেন। সব মিলে কেকেআর ড্রেসিংরুম সব সময়ই আলাদা।

তবে এদিন সাক্ষাৎকার দিতে বসে দেখা গেল কোনও প্রশ্নের উত্তরই তিনি সঠিক দিচ্ছেন না। বরং উল্টো বলছেন। কখনও বলছেন তাঁর নাম প্যাট কামিন্স আবারও কখনও বলছেন তিনি নাকি উইকেট কিপিং অনুশালন করেন। বিষয়টা আসলে কী? দেখুন ভিডিও—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *