Cart Total Items (0)

Cart

All Sports
শ্রেয়াস আইয়ার

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বুধবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল থেকে শ্রেয়াস আইয়ারের বাদ পড়ার বিষয়ে প্রশ্নগুলি এড়িয়ে গেলেও আহমেদাবাদে ৩ জুন আইপিএল ফাইনালে দেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের আমন্ত্রণ জানানোর জন্য বিসিসিআই-এর প্রশংসা করেন। আইয়ার, যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, লিডসে ২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের ১৮ সদস্যের দলে জায়গা পাননি। ভারতের নেতৃত্বে থাকবেন তরুণ শুভমান গিল এবং ডেপুটি হিসেবে থাকবেন ঋষভ পন্থ।

এই অবস্থায় বার বার সব মহল থেকেই এই প্রশ্ন উঠে আসছে, কেন শ্রেয়াস আইয়ার নয়? বিশেষ করে যখন রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো দলের দুই সফল এবং অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই পরিস্থিতিতে শ্রে আসনের মতো একজন লিডার এই ভারতীয় দলে দরকার ছিল। পাশাপাশি ভারতীয় দলের চার নম্বর জায়গার জন্য অন্যতম যোগ্য ছিলেন তিনিই, তাহলে শ্রেয়াস কেন নয়? এই প্রশ্ন বার বারই এড়িয়ে গিয়েছেন গম্ভীর। শেষ পর্যন্ত উত্তর দিয়েছেন, তবে এক লাইনে।

“আমি নির্বাচক নই,” গম্ভীরের এই উত্তরে বিরক্তিও প্রকাশ পেয়েছে। এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন শ্রেয়াস। আইপিএল-এ দুরন্ত ফর্মে তো রয়েছেনই সঙ্গে দেশের জার্সিতেও নিজেকে প্রমান করেছেন। নিয়ম ভেঙে নির্বাসিত হওয়ার পর থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়েছেন তিনি এবং সাফল্যও পেয়েছেন। গত মরসুমের আইপিএল-এ কেকেআর কে চ্যাম্পিয়ন করার পর এই মরসুমে পাঞ্জাবকে টেবলের শীর্ষে রেখেই প্লেঅফ খেলতে নামছে। এই অবস্থায় তাঁর ভারতীয় দলে সুযোগ না পাওয়া যে প্রশ্ন তুলবে তা তো স্বাভাবিকই। যার উত্তর নির্বাচক কমিটির দিকেই ঠেলে দিয়ে দায় সেরেছেন গম্ভীর।

এদিন গম্ভীর, আইপিএল ২০২৫ ফাইনালে অংশ নেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর তিন প্রধানকে আমন্ত্রণ জানানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করে বলেন, “এটি একটি অবিশ্বাস্য পদক্ষেপ”।

“আমরা সাধারণত বিসিসিআইকে অনেক বিষয়ে অনেক সমালোচনা করি, কিন্তু এটি এমন কিছু যা অবিশ্বাস্য। বিসিসিআই এই দৃষ্টিকোণ থেকে একটি উদ্যোগ নিয়েছে যে পুরো জাতি এক এবং পুরো জাতিকে সশস্ত্র বাহিনীকে তারা নিঃশর্তভাবে যা করে তার জন্য স্যালুট করতে হবে,” তিনি বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *