Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের ম্যাচ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। শেষ বলে জয়ের হাসি হাসে দাসুন শানাকার দল। পাকিস্তান ২৫২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টির কারণে দু’দলের জন্য ম্যাচ ৪২ ওভারে নেমে যায়। যদিও ম্যাচ শেষ হয় এক অদ্ভুত পরিস্থিতিতে। যা নিয়ে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন ছিল সবার মনে। দেখা ২৫২ রান করেছিল পাকিস্তান। এবং শ্রীলঙ্কাও ২৫২ রান করে ম্যাচ জিতে নিল। দু’দলই সমান রান করা সত্ত্বেও এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা পৌঁছাল কী করে?

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে। প্রথমে ৪৫ ওভার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের আগেই বৃষ্টি শুরু হওয়ার কারণে টস এবং খেলা দেরিতে শুরু হয়। ফলে ওভার কমিয়ে ৪২ করা হয়। পাকিস্তান ২৭.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩০ রানে যখন দাঁড়িয়ে তখন আবার বৃষ্টি শুরু হয়। তখন ওভার কমিয়ে ৪২ করা হয়।

পাকিস্তানের মোট রান ২৫১ দাঁড়াল কেন?

৪২ ওভারে পাকিস্তান ২৫২ রান করে। যদিও ডিএলএস মেথড অনুযায়ী পাকিস্তানের এক রান কেটে নেওয়া হয়। দ্বিতীয়বার বৃষ্টি নামার আগে পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল। এই কারণেই পাকিস্তানের মোট রান থেকে এক রান কেটে নেওয়া হয়। এর ফলে তাদের মোট রান ২৫২ থেকে কমে দাঁড়ায় ২৫১।

২৮ ওভারে বৃষ্টি নামার আগে পাকিস্তানের মহম্মদ নওয়াজের উইকেট যদি না হারাত তাহলে শ্রীলঙ্কাকে জিততে ২৫৫ রান করতে হত। ২৮ ওভারের মাথায় পাকিস্তান এই উইকেট হারানোর ফলে ডিএলএস মেথড অনুযায়ী সেই রান কমে দাঁড়ায় ২৫২। একটা দলের হাতে উইকেট থাকার গুরুত্ব কতটা তা বুঝিয়ে দিল ডিএলএস পদ্ধতি।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যে কোনও দলকেই শুরুটা ভাল করতে হয়। নইলে পরে ভাল পারফর্ম করা সত্ত্বেও উইকেট না থাকার কারণে ম্যাচ হাতের বাইরে চলে যায়। যেমনটা হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে।

শেষ ওভার পর্যন্ত দু’দলকেই অপেক্ষা করতে হয়েছিল ম্যাচের ফল কী দাঁড়াবে। দু’বলে শ্রীলঙ্কাকে করতে হত ছয় রান। অলরাউন্ডার চরিথ আসালাঙ্কা প্রথেম বাউন্ডারি হাঁকিয়ে ১ বলে দুই রানে লক্ষ্যে চলে যায় শ্রীলঙ্কা। যা শেষ বলে শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে দেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *