Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ এটা কি কোনও কৌশল, নাকি অভিষেক শর্মা এখনও ফিট নন?‌ পাকিস্তানের বিরুদ্ধে রবিবার হেভিওয়েট লড়াইয়ে ওপেনার অভিষেক শর্মার খেলা নিয়ে একটা ধোঁয়াশা রেখেই দিয়েছে ভারতীয় শিবির। যখন ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্থী বলেছেন, ব্যাটার অভিষেককে দেখে ভালই মনে হচ্ছে, তখন অধিনায়ক সূর্যকুমার যাদবের মতে, অভিষেকের আরও কিছুটা সময় লাগতে পারে ম্যাচে ফিরতে।

পেটের সংক্রণের জন্য নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি অভিষেক। বুধবার দিল্লির হাসপাতাল থেকে ছাড়া পেলেও, পুরোপুরি সুস্থ নন তিনি। বাংহাতি ওপেনার বৃহস্পতিবার কোটলায় ভারতীয় দলের সঙ্গে অনুশীলনও করেননি। তাঁর ওজন কমেছে অনেকটা। তাতে আরও দুর্বল বোধ করছেন তিনি। এর ফলে ম্যাচ ফিট হতে কিছুটা সময় লাগা স্বাভাবিক। এই অবস্থায় পাকিস্তান ম্যাচে অভিষেককে খেলানো নিয়ে সংশয়ের মধ্যে আছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

নামিবিয়া ম্যাচে স্পিনের জাদুতে দলকে জয় এনে দেওয়া বরুণ চক্রবর্থী জানিয়েছেন, ‘‌ আমি ওর সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি, তাতে মনে হয়েছে পাকিস্তান ম্যাচে অভিষেককে পাওয়া যাবে। তাছাড়া ও নিজেও খেলতে আগ্রহী হাইভোল্টেজ ম্যাচটা। অল্পসময় প্র‌্যাকটিসও তো করেছে।’‌

নামিবিয়া ম্যাচের আগে টসের সময় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার ইঙ্গিত দিয়েছিলেন, অভিষেকের পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও এক থেকে দুটো ম্যাচ লাগতে পারে। এখন অভিষেকের প্রথম একাদশে ফেরা নির্ভর করছে, কলম্বোর মাঠে ভারতীয় দলের ট্রেণিং সেশনে ফিটনেসের ওপর। যদি নেটে লম্বা সময় ব্যাটিং করতে পারেন, তাহলে বোঝা যাবে, অভিষেক পুরো ফিট, পাকিস্তান ম্যাচে খেলতে তৈরি। অভিষেক ৩ ঘন্টার নেট সেশনে ৭৫ থেকে ৯০ মিনিট ব্যাট করেন নিজের ফিটনেস যাচাই করতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *