অলস্পোর্ট ডেস্ক: রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে মহিলা বিশ্বকাপের খেলা মাঝ পথে বন্ধ করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। তখন ভারতের ব্যাটিং চলছে, হঠাৎই মাঠে ছেয়ে যায় ছোট ছোট পোকা। পরে দেখা যায় সেগুলো শ্যামাপোকা, কেউ বলছেন ছোট মৌমাছি। তবে এই সময় জোড়াল আলোর সামনে শ্যামাপোকার আধিক্য বাড়ে। শেষ পর্যন্ত প্লেয়াররা উঠে গেলে রীতিমতো পোকা মারার স্প্রে করে তাদের তারানো হয়। অতীতেও ক্রিকেটের মাঠে এমন ঘটনা দেখা গিয়েছে। তার মধ্যে বৃষ্টি চলছে, যে সময় পোকাপাকড়ের উৎপাত বেশি হয়। ব্যাটসম্যান এবং ফিল্ডাররা মাঠে পোকার কারণে রীতিমতো সমস্যায় পড়ছিলেন, বার বার থমকে যাচ্ছিল খেলা। তবে, ৩৪তম ওভারের শেষে, উভয় দলের খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে আসেন এবং কর্মীরা পোকামাকড় মারার জন্য রীতিমতো ধোঁয়ার মেশিন নিয়ে ঢুকে পড়েন। স্প্রে করার জন্য ১৫ মিনিট খেলা বন্ধ রাখা হয়েছিল, তবে খেলা বন্ধ থাকার কারণে কোনও ওভার নষ্ট হয়নি।
এদিকে, বহুল প্রত্যাশিত এই লড়াইয়ের টসের সময় থেকেই বিতর্ক শুরু হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত এশিয়া কাপ থেকে অব্যাহত ছিল, অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং তার প্রতিপক্ষ ফাতিমা সানা টসের আগে হ্যান্ডশেক করার দীর্ঘস্থায়ী ঐতিহ্য এড়িয়ে যান। তবে এটি প্রত্যাশিতই ছিল, তাই আর নতুন করে বিতর্ক হওয়ার কিছু ছিল না। তবে সমস্যা দেখা দিল টসের সময়ের একটি ঘটনা নিয়ে।
হরমনপ্রীত টস করার সময়, পাকিস্তানের অধিনায়ক ফতিমাকে ‘টেল’ ডাকতে শোনা যায়। তবে, অস্ট্রেলিয়ার উপস্থাপক মেল জোন্স ভুল শোনেন এবং ভাবেন ফতিমা ‘হেডস’ ডেকেছেন। আইসিসি ম্যাচ রেফারি, শান্দ্রে ফ্রিটজ, ভুলটি লক্ষ্য করেননি এবং ভুল কল সত্ত্বেও পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করা হয়। ফলস্বরূপ, পাকিস্তান টস জিতে ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে হরমনপ্রীতকেও প্রতিবাদ করতে দেখা যায়নি।
টস জতীয় ঘোষণা করায় পাকিস্তান প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ২৪৭ রানে অলআউট হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
