বোর্ডের চুক্তি থেকে বাদ ঋদ্ধিমান। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়লেন অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহা। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার, হনুমা বিহারী, দীপক চাহার। রবীন্দ্র জাদেজা এ প্লাস গ্রেডে উঠেছেন। আবার কে এল রাহুল নেমে গিয়েছেন বি গ্রেডে।
উল্লেখ্য, রাহানে, ইশান্ত, ঋদ্ধি তিনজনেই টেস্ট দলে ছিলেন। কিন্তু অনেকদিন ধরেই তাঁরা দলের বাইরে। ভুবি ওয়ান ডে খেললেও তাঁর পারফরম্যান্স ভালো না হওয়ায় দল থেকে বাদ পড়লেন। দীপক চাহার চোটে আক্রান্ত।তাকেও বোর্ডের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। দীপক হুডা, কে এস ভরতকে সি গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিখর ধাওয়ানকেও সি গ্রেডে রাখা হয়েছে। তিনি শুধুমাত্র ওয়ান ডে খেললেও তাকে বোর্ডের চুক্তিতে রাখা হয়েছে।
দুরন্ত পারফরম্যান্সের সুবাদে উন্নীত হয়েছেন রবীন্দ্র জাদেজা। চোট থেকে কামব্যাক করেই টেস্টে দারুন পারফর্ম করেছেন। সেইউ সুবাদেই তাঁকে গ্রেড এ প্লাসে রাখা হয়েছে। একনজরে দেখা যাক কাকে কোন গ্রেডে রাখা হয়েছে।
গ্রেড এ প্লাসঃ রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা
গ্রেড এঃ হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ
গ্রেড বিঃ চেতেশ্বর পূজারা, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিল
গ্রেড সিঃ উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দূল ঠাকুর, ইশান কিশান, দীপক হুডা, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, কে এস ভরত, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং,
