Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় দল থেকে এখন ব্রাত্য ঋদ্ধিমান সাহা। সীমিত ওভারে হাতে গোনা সুযোগ পেয়েছেন। টেস্ট ফরম্যাটে ঋদ্ধির চেয়ে মাত্র ৪ ম্যাচ খেলা কেএস ভরতের উপর বিশ্বাস রাখছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।

অজিঙ্ক রাহানের মতো ঋদ্ধিও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। আইপিএলের পারফরম্যান্সের জেরে রাহানে জাতীয় দলে ফের ডাক পেয়েছেন। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াডে। কিন্তু গুজরাট টাইটান্সের হয়ে খেলা ঋদ্ধির সেই সৌভাগ্য হয়নি। স্কোয়াডে উইকেটকিপার হিসেবে রয়েছেন লোকেশ রাহুল এবং কেএস ভরত। ভরতের অতীত পারফরম্যান্স যা তাতে ওভালের ফাইনালে রাহুলের খেলার সম্ভাবনা বেশি। কিন্তু আইপিএল ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লোকেশ রাহুলকে নিয়ে এখন সংশয়। এই পরিস্থিতিতে শুধুমাত্র কেএস ভরতের উপর ভরসা না করে ঋদ্ধিমান সাহার কথা ভাবতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

১৫ সদস্যের স্কোয়াডে স্পেশালিস্ট উইকেটকিপার হিসেবে কেএস ভরত থাকলেও ইংল্যান্ডের পরিস্থিতিতে অভিজ্ঞ কারও খোঁজ করবেন নির্বাচকরা। ইংল্যান্ডের পরিবেশে সুইংয়ের বিষয় কারও অজানা নয়। কিপারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অনভিজ্ঞ শ্রীকর ভরতকে নিয়ে ফাঁপরে পড়তে পারে টিম ইন্ডিয়া। অভিজ্ঞ কারও খোঁজ পড়া মানে প্রথমেই যে নাম আসবে তিনি হলেন ঋদ্ধিমান সাহা। ৩৮ বছরের ঋদ্ধি শেষবার ২০২১ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছিলেন। তরুণদের সুযোগ দেওয়ার তাগিদে দলে আর সুযোগ হয়নি ঋদ্ধির। কিন্তু ঋষভ পন্থের অ্যাক্সিডেন্ট এবং কেএল রাহুলের চোট ঋদ্ধির সামনে জাতীয় দলে কামব্যাকের পথ প্রশস্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *