অলস্পোর্ট ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৭ প্রাথমিক যুগ্ম যোগ্যতা নির্ণায়ক রাউন্ড ২-এ আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে উড়ে গেল ২৫ সদস্যের সিনিয়র পুরুষ ভারতীয় ফুটবল দল । ১৫ মার্চ ২০২৪, শুক্রবার সৌদি আরবের আভার উদ্দেশ্যে রওনা হয়ে দল। ব্লু টাইগাররা প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে ২১ মার্চ, ২০২৪, আভা সৌদি আরবে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হোম ম্যাচটি ২০২৪-এর ২৬ মার্চ গুয়াহাটিতে হবে।
ভারতীয় ফুটবল দল:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নিখিল পূজারি, শুভাশিস বোস, আনোয়ার আলি, অমে রানাওয়াদে, জয় গুপ্তা।
মিডফিল্ডার: অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডস, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং থাউনাওজাম, দীপক ট্যাংরি, লালেংমাওইয়া রাল্তে, ইমরান খান।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতে, মনভীর সিং, বিক্রম প্রতাপ সিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
