Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ নতুন বছরের শুরুতে মোটেই ভাল যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনান্ডোর। সৌদি প্রোলিগে পরপর তিন ম্যাচ হারের পাশাপাশি আল হিলালের সঙ্গে আল নাসর ম্যাচে রোনাল্ডোর অঙ্গভঙ্গিতে অসন্তুষ্ট নিজের দলের সমর্থকরাই। ক্যামেরায় সেই অঙ্গভঙ্গি ধরা পড়ায় রীতিমতো চাপে আল নাসর। বড়সড় জরিমানা হওয়ার সম্ভাবনা। রোনান্ডো নিজেও কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন। তাতেই এখন এমন অবস্থা রোনাল্ডোকে তাঁরা আর দলে চাইছেন না। সোসাল মিডিয়ায় দলের অধিনায়ক ৪১ বছরের রোনাল্ডোর প্রতি নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁরা আল নাসর ক্লাবের কাছে রোনাল্ডোকে বিক্রি করে দেওয়ার দাবি জানিয়ছেন।

আল হিলালের সঙ্গে ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার ম্যাচের রেফারি ও চতুর্থ রেফারির সঙ্গে তর্ক জুড়েছিলেন রোনাল্ডো। পরে আল হিলালের তৃতীয় গোলের পর রিজার্ভ বেঞ্চে বসে হাত দিয়ে যে অঙ্গভঙ্গি করেন, তাতে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষটাই মূলত প্রকাশ পেয়েছে। এটাই সমস্যা বাড়িয়েছে। আসলে আল নাসরের বিরুদ্ধে ২টি পেনাল্টির সিদ্ধান্ত ও তাদের গোলকিপারকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়াটা রোনাল্ডো মানতে পারেননি। কিন্তু তাঁর এই আচরণ সৌদি প্রোলিগে সমর্থনযোগ্য নয়।

সৌদি লিগে শৃঙ্খলারক্ষার স্বার্থে রেফারিদের হাতে বাড়তি ক্ষমতা দেওয়া আছে। রেফারির সিদ্ধান্তের নিরপেক্ষতা চ্যালেঞ্জ করাটা বড়সড় অপরাধের মধ্যে পড়ে সৌদি প্রোলিগে। ফিফার গাইডলাইন মেনেই তারা চলে। আর এই কারণে রোনাল্ডোর আপত্তিজনক অঙ্গভঙ্গি আল নাসরকে যেমন বড় অঙ্কের জরিমানার মুখে দাঁড় করিয়েছে, তেমন রোনাল্ডোর ৪ ম্যাচ নির্বাসনের সম্ভাবনা জোরালো করেছে। এর অর্থ পরের ৪টি গুরুত্বপূর্ণ ম্যাচ রোনাল্ডো মিস করতে পারেন। তাতে আল নাসরের সমস্যা আরও বাড়বে। এমনিতেই প্রথম স্থানে রয়েছে আল হিলাল ৭ পয়েন্টে এগিয়ে থেকে।

এসব কারণে আল নাসর ক্লাবের সমর্থকদের মোহভঙ্গ হওয়াটাই স্বাভাবিক। আল আহলির কাছে ২-‌৩ গোলে হেরে সৌদি প্রোলিগে তাঁদের বছর শুরু। তারপর আল কাদিশিয়ার কাছে ১-‌২ গোলে হার। আল হিলালের কাছে ১-‌৩ গোলে হারের পর তাঁদের আরও বেশি করে ধৈর্যচ্যুতি ঘটেছে। তিনটি হারের পরও আল নাসর রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। আল তায়ুন ও আল আহলি সমসংখ্যক পয়েনট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

ব্যর্থতার জ্বালা সহ্য করতে না পেরে আল নাসরের এক সমর্থক এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‌ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিক্রি করে দাও। সিআর সেভেনের পেছনে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো খরচ হয়। অথচ তার নিট ফল শূণ্য। কোনও ট্রফি নেই, খালি মাঠ, প্রতিশ্রুতি রাখতে না পারা ছাড়া আর কী পেয়েছি আমরা?‌ রোনাল্ডোর মতো একজন ফসিলকে বাদ দিয়ে ভাবুন তো আমরা ওই টাকায় আরও কত ভাল দল গড়তে পারি। রোনাল্ডোকে এখনই ছেঁটে ফেলা হোক।’‌

অন্য আর একজন আবার লিখেছেন, ‘‌ কোনও ক্লাব রোনাল্ডোকে নেবে না। তাই বিক্রি করতে চাইলে কে কিনবে?‌ ওর বর্তমান বাজারে কোনও মূল্য নেই। তবে এটা ঠিক ওর আল নাসর থেকে এবার যাওয়া দরকার।’‌

তবে রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে পোস্ট করেছেন কেউ কেউ। তাতে তাঁরা লিখেছেন, ‘‌ রোনাল্ডোকে ফসিল বলাটা অণ্যায়। সৌদি আরব লিগ বা আল নাসরকে বিশ্বের মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় করে তুলেছে সিআর সেভেন। তার আগে কে তোমাদের চিনত?‌ ওর জন্য ২০০ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে ঠিকই, কিন্তু ওই তো ৪০০ মিলিয়ন ইউরো ফিরিয়ে দিচ্ছে ক্লাবের ঘরে টিভি রাইটস, প্রোমোশন, ভিউয়ারশিপ, স্পনসরশিপ বাবদ।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *