Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আক্টোবরে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় মেতে ওঠার আগে বাংলার ফুটবপ্রেমীরা ফুটবল উৎসবের জোয়ারে গা ভাসানোর সুযোগ পাচ্ছেন। ৩ অক্টোবর যুবভারতীতে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল এক প্রীতি ম্যাচে মখোমুখি হবে ব্রাজিল জাতীয় দলের। তা নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্রাজিল দলের প্রতিনিধিরা কলকাতা ঘুরে একদফা পর্যবেক্ষণ সেরে গেছেন। আবার তাঁরা আসবেন চুড়ান্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে। তার মাঝেই ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, কলকাতা আরও একটি বড় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ পাচ্ছে। ৬ অক্টোবর যুবভারতীতে ভারতীয় ফুটবল দল মোকাবিলা করবে দু’‌বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে দলের।

ভারতীয় ফুটবল দলের বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগটা অবশ্য আগেই আসছে। তারা ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা পানামা ফুটবল দলের সঙ্গে লড়বে। ২০০১য়ে সংযুক্ত আরব আমিরাশাহীর বিরুদ্ধে ম্যাচে ১-‌০ গোলে জয় পেয়েছিল ভারতীয় দল। তারপর ২৫ বছর পর বেঙ্গালুরু আবার একটা বড় ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে।

সাম্প্রতিককালের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে এত ওপরের দিকে দলের বিরুদ্ধে খেলার সুযোগই পায়নি ভারতীয় ফুটবলাররা। ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রথমবার খেলবে ভারতীয় দল। তবে উরুগুয়ের বিরুদ্ধে এর আগে ভারত খেলেছিল। ১৯৮২তে উদ্বোধনী নেহরু গোল্ড কাপে কলকাতায় ইডেন গার্ডনসে উরুগুয়ে শুধু খেলেইনি ভারতের বিপক্ষে, তারা ফাইনালে চীনকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল। লিগ পর্যায়ের ম্যাচে ভারতকে ৩-‌১ গোলে হারিয়েছিল উরুগুয়ে। সেই দলে দুরন্ত খেলে সকলের মন কেড়েছিলেন উরুগুয়ের বিশ্বকাপার এনজো ফ্রান্সেসকোলি ও ভেনাসিও র‌্যামোস।

ফিফা ক্রমতালিকায় উরুগুয়ের স্থান বর্তমানে ২০। তবে ফিফা ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ে গ্রুপ পর্যায়ের বাধাই টপকাতে পারেনি বিয়েলসার কোচিংয়ে। ব্যর্থতার দায় নিয়ে তিনি উরুগুয়ে জাতীয় দলের চিফ কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় কোচের পদে নিযুক্ত হয়েছেন বিশ্বকাপার দিয়োগো ফোরলান। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সেমিফাইনালে উরুগুয়েকে ৪০ বছর পর সেমিফাইনালে তোলার পিছনে ফোরলানের বিশেষ অবদান ছিল। আর তাই ওই বিশ্বকাপে শেষপর্যন্ত জার্মানির কাছে হেরে চতুর্থ স্থান পেলেও ফেরালান গোল্ডেন বল পুরস্কার জেতেন। ভারতে এই প্রথমবার ফোরলানের আসা নয়। তিনি এর আগে আইএসএলে ২০১৬ সালে মুম্বই সিটি এফসির হয়ে খেলেছিলেন তিনি। এমনকি কলকাতায় রবীন্দ্র সরোবরে এটিকের বিরুদ্ধে ম্যাচে ফোরলানের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...