Cart Total Items (0)

Cart

All Sports India
সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমসের জন্য ১৭ জনের ভারতীয় ফুটবল দল ঘোষণা করে দিল এআইএফএফ। দলের নেতৃত্বে স্বাভাবিকভাবেই সুনীল ছেত্রী। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ দলে থাকতে পারেন তিনজন সিনিয়র ফুটবলার। তবে এই ভারতীয় দলে সুনীল ছেত্রী থাকলেও আর কোনও বড় নাম নেই। এমনকি সদ্য কিংস কাপ খেলা দলেরও তেমনভাবে কেউ নেই। এক কথায় দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারতীয় ফুটবল। এর মধ্যেই সমস্যা দেখা দিয়েছে কোচ ইগর স্টিমাচকে নিয়ে। তাঁকে শোকজ করেছিল ফেডারেশন, তিনি তাঁর উত্তরও দিয়েছেন। কিন্তু তিনি আদৌ দলের সঙ্গে সফর করবেন না নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইএসএল-এর সঙ্গে এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতার সময়সূচীর সংঘর্ষের কারণে বেশিরভাগ ক্লাব ভারতীয় দলের জন্য় খেলোয়াড়কে ছেড়ে দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত এআইএফএফ এই দল ঘোষণা করেছে। ক্লাবগুলো যাঁদের ছেড়েছে তাঁদের নিয়েই দল বানাতে হয়েছে ফেডারেশনকে।

অনেক কাঠ, খড় পুড়িয়ে এশিয়ান গেমসের ছাড়পত্র পেয়েছে ভারতীয় ফুটবল দল। দেশের ক্রীড়া নিয়ম অনুযায়ী এশিয়ান কোনওভাবেই এশিয়ান গেমস খেলতে যেতে পারছিল না ভারত। সেটা মিটলেও শেষ পর্যন্ত ফুটবলা সমস্যা মিটল না। চিনে গেমসে যোগ দিতে যাওয়ার মাত্র তিন দিন আগে দলটিকে একত্রিত করতে সক্ষম হয় ফেডারেশন। কারণ ক্লাবগুলো প্লেয়ার ছাড়ছিল না। এদিকে কিংস কাপ থেকে চোট আঘাত নিয়ে ফেরা প্লেয়ারদের দেখে আরও বেশি বিরক্ত ক্লাবগুলো।

ভারতীয় দল গেমসের গ্রুপ এ-তে রয়েছে। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে আয়োজক চিন (১৯ সেপ্টেম্বর), বাংলাদেশ (২১ সেপ্টেম্বর) এবং মিয়ানমার (২৪ সেপ্টেম্বর)।

ভারতী দল: গুরমিত সিং, ধীরাজ সিং মোইরাংথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আবদুল রাবীহ আনজুকান্দান, আয়ুষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলী, ভিন্সি বারেতো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *