Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শব্দের লড়াইয়ে ভারতের দুই ফুটবলার। যা সব সীমানার বাধ ইতিমধ্যেই বেঙে দিয়েছে। একদিকে ভারতীয় ফুটবল দলের সর্বকালীন সেরা ফুটবলার তথা প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া আর অন্যদিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ভারতীয় দলের অধঃপতন এবং ফেডারেশনের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের জবাব দিতে গিয়ে ভাইচুংকে আক্রমণ করেছিলেন কল্যাণ। তারই জবাব শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে দিতে গিয়ে ছেড়ে কথা বলেননি ভাইচুংও। আর ভাইচুংয়ের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় এল কল্যাণের বার্তা। সেখানে ভাইচুংকে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যাওয়ার জন্যও আহ্বান জানালেন সভাপতি।

দেখে নিন নিজের বার্তায় কী লিখলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *