Cart Total Items (0)

Cart

All Sports
এএফসি এশিয়ান কাপ ২০২৪

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দল কি এশিয়ান গেমসে অংশ নিতে পারবে? এই মুহূর্তে এটিই লাখ টাকার প্রশ্ন। ভারত সরকারের নিয়ম অনুযায়ী তাঁরা এশিয়ান গেমসে যেতে পারবেন না। ভারত সরকারের তরফে তাদের পাঠানো হবে না তবে ফেডারেশন চাইলে নিজের খরচায় দলকে এশিয়ান গেমসে পাঠাতে পারে। তবে তার জন্যও চাই সরকারের অনুমতি। এআইএফএফ চায় অধিনায়ক সুনীল ছেত্রীর নেতৃত্বে এশিয়ান গেমসে তার প্রথম দল পাঠাতে, তবে তার জন্য চাই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অনমতি। এই একই নিয়মের জালে পড়ে জাকার্তা ২০১৮ গেমসে খেলার ছাড়পত্র পায়নি ভারতীয় দল। বর্তমানে এশিয়ায় ভারত রয়েছে 18তম স্থানে এবং ক্রীড়ামন্ত্রকের নিয়মে বলা হয়েছে যে দলগত খেলায়, শুধুমাত্র সেরা আটে যারা থাকবে তারাই অনুমোদন পাবে।

ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের অধীনে জাতীয় দল আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ে সাব-১০০ ক্লাবে ঢুকে পড়েছে। সাফ কাপে ভারত লেবানন এবং কুয়েতের মতো দলের বিপক্ষে খেলেছে। সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে ইন্টারকন্টিনেন্টার কাপও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সব মিলে দারুণ ছন্দে রয়েছে এই ভারতীয় দল। সেই দল এশিয়ান গেমসে অংশ নিতে না পারা না ভারতীয় ফুটবলের জন্য বড় সেট ব্যাক তো বটেই। তাই সর্বোচ্চ দিয়ে দল পাঠানোর চেষ্টা করছে ফেডারেশন।

“বর্তমান জাতীয় দলে সাতজন অনূর্ধ্ব-২৩ প্রথম দলের খেলোয়াড় রয়েছেন এবং যেহেতু তিনজনের বেশি ২৩ ঊর্ধ্ব খেলোয়াড়কে খেলানো যাবে না সে কারণ সিনিয়র হিসেবে অধিনায়ক সুনীল ছেত্রী, গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে এশিয়ান গেমস দলে রাখা হবে। সূত্রের খবর অনুমতি পেলে এশিয়ান গেমসে যেতে প্রস্তুত ভারতীয় ফুটবল দল।

প্রকৃতপক্ষে, এআইএফএফ ৫০ জনের অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের একটি তালিকা তৈরি করেছে এবং এটি সব ক্লাবে পাঠানো হয়েছে। যা খবর তাতে ২৩ বছরের কম খেলোয়াড়দের আর একটি দল তৈরি করা, যাকে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব এবং থাইল্যান্ডে কিংস কাপের জন্য ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যখন ভারতীয় দল এশিয়ান গেমসে খেলবে। এবার শুধু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সবুজ সঙ্কেতের অপেক্ষা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *