Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আন্তজার্তিক প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে ব্রাজিল ফুটবল দল। ওই ম্যাচের আগে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদরিচের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনসেলোত্তি। বলেছেন, রিয়েল মাদ্রিদের প্রাক্তন মিডফিল্ডার লুকার মতো ফুটবলার বিশ্বে বরিল শুধু নয়, নেই বললেই চলে।

২০১৮ সালের ব্যালন ডি’‌ওর বিজয়ী লুকা মদরিচ রিয়েল মাদ্রিদ ছাড়েন ২৮ টি ট্রফি ক্লাবকে দেওয়ার পর। যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৪টি স্প্যানিশ লিগ খেতাব। বর্তমানে ৪০ বছর বয়সী মদরিচ এসি মিলানের জার্সিতে খেলছেন। আশা করা যায়, ফিফা ২০২৬ বিশ্বকাপে আরও একবার তাঁকে ক্রোয়েশিয়া দলের হয়ে নেতৃত্বে দেখা যাবে।

ব্রাজিল কোচ আনসেলোত্তির মতে, ‘‌ মদরিচ একজন কমপ্লিট মিডফিল্ডার। ও যেকোনও পজিশনে খেলতে পারে। আমার কোচিংয়ে খেলা অন্যতম সেরা ফুটবলার। আপাদমস্তক পেশাদার ও অসাধারন ফুটবলার। মদরিচের মতো ফুটবলার এই বিশ্বে আমি অন্তত দেখিনি। ওকে তো মাথায় রাখতেই হবে ক্রোয়েশিয়া ম্যাচ খেলার সময়।’‌

ফ্রান্সের কাছে ১-‌২ গোলের হারের পর ফ্রোরিডার অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে ও মনোবল বাড়াতে ক্রোয়েশিয়া ম্যাচে ভাল ফল কার জরুরি বলেই মনে করছেন আনসেলোত্তি। বলেছেন, ‘‌ আমাদের খেলায় অনেক উন্নতি ঘটাতে হবে। বিশ্বকাপে আমাদের লক্ষ্যটা সকলের জানা। তাই সেটা পূরণে কী করা উচিত, ফুটবলারদের সেভাবেই নিজেদের মেলে ধরতে হবে এখন থেকে ধাপে ধাপে। আমাদের ধীর স্থির থাকা জরুরি। কারণ আমি ও আমার কোচিং স্টাফদের বিশ্বাস, আমরা ঠিক পথেই এগোচ্ছি। বিশ্বকাপ জিততে হলে প্রতিভার প্রয়োজন হয়। সেটা আমাদের দলে আছে। আর একটা মাথায় রাখতে হবে, শুধু আক্রমণাত্মক ফুটবল খেললেই হবে না, রক্ষণটাও একইরকম জমাট রাখতে হবে সাফল্য পেতে।’‌

বিশ্বকাপে ব্রাজিলের সাফল্যের জন্য কোচ আনসেলোত্তি অনেকটাই ভারসা রাখছেন রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়ারের ওপর। আনসেলোত্তির মতে, রাফিনহা ও ভিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। বিশ্বকাপে নিজেদের সেরা তুলে ধরবে দেশের জার্সিতে। তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং চোটের জন্য পাবেন না আনসেলোত্তি।

ব্রাজিল কোচ আনসেলোত্তি জানিয়েছেন, ১৮ মে বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করবেন। সেই দলে শেষপর্যন্ত নেইমারের জায়গা হবে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে। তবে দানিলো যে ঢুকছেন, সেটা পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছেন আনসেলোত্তি। বলেছেন, দানিলো একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, যে মাঠের ভেতর ও বাইরে সমানভাবে দলকে উজ্জীবিত করে। তাই চুড়ান্ত ২৬ জনের দলে দানিলো থাকবেই। দানিলো রক্ষণের সব পজিশনে খেলতে পারে। তাই বিশ্বকাপের দলের জন্য বাছাই করে ৯ ডিফেন্ডারের মধ্যে দানিলো থাকবে।’‌

ব্রাজিল কোচ আনসেলোত্তি এখন থেকেই জোরের সঙ্গে বলেছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর প্রথম একাদশ কী হবে, তা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন। এমনকি ২৬ জনে কারা শেষপর্যন্ত থাকবে সেটাও। এতেই একটা প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি আনসেলোত্তির পরিকল্পনায় আর একবারেই নেই নেইমার?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *