Cart Total Items (0)

Cart

All Sports
আর্সেন ওয়েঙ্গার

অলস্পোর্ট ডেস্ক: কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার, যিনি বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসছেন। একটি কেন্দ্রীয় অ্যাকাডেমি তৈরির বিষয়ে চূড়ান্ত নিতেই তিনি আসছে এদেশে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে শনিবার বলেন. অনূর্ধ্ব-১৩ ছেলে ও মেয়েদের অ্যাকাডেমি ফিফা এবং এআইএফএফ-এর যৌথ সহযোগিতায় হবে। “আমি এটা জানাতে পেরে আনন্দিত যে আমরা ফিফার সঙ্গে ভারতে একটি অত্যাধুনিক কেন্দ্রীয় অ্যাকাডেমি তৈরির পথে এগোচ্ছি, মিস্টার আর্সেন ওয়েঙ্গার পুরো বিষয়টিতে মুখ্য ভূমিকা পালন করছেন,” চৌবে বলেছেন।

“আমি নিশ্চিত যে তাঁর অভিজ্ঞতা এবং আমাদের পরিশ্রমের সঙ্গে, আমরা ভবিষ্যতের তারকা তৈরি করার জন্য ভারতের জন্য নতুন শুরু করতে পারব,” কল্যান চৌবে এবং এআইএফএফ সচিব সাজি প্রভাকরণ শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়েঙ্গার, ফিফার টেকনিক্যাল ডিরেক্টর স্টিভেন মার্টেনস এবং হাই-পারফর্ম্যান্স প্রোগ্রামের প্রধান উলফ স্কটের সঙ্গে দেখা করেন।

অ্যাকাডেমিটি স্বতন্ত্র পদ্ধতিতে কাজ করবে না, বরং এটি প্রায় চার বা পাঁচটি অন্য অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হবে যারা এই অ্যাকাডেমিকে সমর্থন করবে। এইভাবে এটি একটি নেটওয়ার্ক তৈরি করবে বলে জানানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে।

ওয়েঙ্গার সেপ্টেম্বরে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে এই অ্যাকাডেমির আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। যার পরে, তিনি প্রস্তাবিত অ্যাকাডেমির অন্যান্য সমস্ত বিষয়ে কাজ করার জন্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসবেন, জানিয়েছেন কল্যান চৌবে।

“অনূর্ধ্ব-১৩ যুব লিগ এবং সাব-জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ এই অ্যাকাডেমির জন্য প্রতিভা খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

“আমরা আমাদের সদস্য অ্যাসোসিয়েশন এবং নতুন প্রতিভাদের আরও সুযোগ দিতে চাই সেই সঙ্গে রাজ্য-স্তরের ট্রায়ালের জন্য নিজেদেরকে সংগঠিত করতে চাই যাতে প্রতিটি রাজ্য অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৩ যুব লিগের জন্য তাদের সম্ভাব্য সেরা দলকে মাঠে নামাতে পারে।” প্রভাকরণ তাঁর পক্ষ থেকে বলেছেন, ভারতের অভিজাত খেলোয়াড়দের বিকাশে ওয়েঙ্গার উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *