Cart Total Items (0)

Cart

All Sports
এএফসি কাপ

অলস্পোর্ট ডেস্ক: এএফসি কাপ গ্রুপ পর্বে দারুণ ছন্দেই শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মাজিয়া ও ওড়িশা এফসিকে হারানোর পর সোমবার ছিল প্রতিপক্ষ বসু্ন্ধরা কিংস। হোম ম্যাচ হলেও কলকাতার দলকে খেলতে হল ওড়িশার মাঠে। দুর্গা পুজোর জন্য কলকাতায় খেলা হওয়া সম্ভব ছিল না। তার উপর এদিন ছিল দশমী। কিন্তু দিনটি ভাল গেল না বাগানের। ২-২ গোলে শেষ হল মোহনবাগান বনাম বসুন্ধরা ম্যাচ। রক্ষণের সমস্যাতেই ডুবল দল।

এদিন ম্যাচের গোলের খাতা খোলে মোহনবাগানই। পেত্রাতোসের গোলে ২৯ মিনিটে এগিয়ে গিয়েছিল দল। কিন্তু ৩৩ মিনিটেই সমতায় ফেরে বসুন্ধরা। মোহনবাগান রক্ষণের বোঝাপড়ার অভাব স্পষ্ট হয়ে যায় সামনে। আর তার সুযোগ নিয়েই গোল করে যান ডর্টিলটন। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় মোহনবাগান। এবার ৫৪ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন আশিস রাই। এবারও বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে ব্যর্থ তারা। ৬৯ মিনিটে আবারও সমতায় ফেরে বসুন্ধরা। তবে এবার পেনাল্টি আদায় করে নেয় অ্যাওয়ে দল। বক্সের মধ্যে রবিনহোকে ফাউল করে বসেন আশিস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রবিনহো। এখানেই শেষ হয়ে যায় খেলা। আর কোনও দলই গোল করতে পারেনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *