Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা জয়ের পথে এফসি বার্সেলোনা আরও অনেকটাই এগিয়ে গেল। ৪-৩ গোলের টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসল বার্সা। রোমাঞ্চকর এই ম্যাচ দীর্ঘ সময় পর্যন্ত চলল সমানে সমানে। কাজে লাগল না এমবাপ্পের হ্যাটট্রিক। তাঁকে ছাঁপিয়ে গেল বিশ্ব ফুটবলের নতুন মুখ ইয়ামাল। এই জয়ের মাধ্যমে, বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল এবং এই মরসুমের শিরোপা জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এবার শুরু থেকেও ফেভারিট হিসেবেই শুরু করেছিল বার্সেলোনা।

রবিবার লামিনে ইয়ামাল এবং রাফিনহা ছিলেন শো-এর তারকা, ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা দলকে ১৮০ ডিগ্রি বদলে দিলেন তাঁরা। তাদের ঘরের মাঠে পরপর ৪টি গোল করে রিয়ালকে রীতিমতো বিধ্বস্ত করে দিলেন। ইয়ামাল এবং পেদ্রি ম্যাচের প্রথমার্ধে ২৫ মিনিটের মধ্যে চারটি গোল করে বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যান।

খেলার পরে ইয়ামাল বলেন, ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে হারের পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনা ছিটকে যাওয়ার পর দলটি বিশেষ কিছু করতে চেয়েছিল। ইয়ামাল বলেন যে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়, যা তাদের এই মরসুমের কাজ শেষ করতে সাহায্য করবে।

এই মরসুমে রিয়ালের বিপক্ষে চারটি ম্যাচে এটি বার্সেলোনার চতুর্থ জয়। তার মানে একটিও ম্যাচ এখনও তারা রিয়েলের বিরুদ্ধে হারেনি। তাদের অবিশ্বাস্য জয়ের ধারা শুরু হয় ২০২৪ সালের অক্টোবরে, যখন তারা লা লিগায় ৪-০ গোলে জয়লাভ করে এবং তারপর পরপর দু’টি ফাইনালে মাদ্রিদকে হারিয়ে – সুপার কাপ এবং ২০২৫ সালে কোপা দেল রে জেতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *