Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজকে আগামী দুই ম্যাচ থেকে নির্বিসিত করা হল। মরসুমের প্রথম লা লিগার ম্যাচে গেটাফের বিরুদ্ধে বার্সেলোনা গোলশূন্য ড্র করে। রবিবার এই ম্যাচেই লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় জাভিকে। আর এই কারণেই পরের দুই ম্যাচ থেকে তাঁকে নির্বাসিত করা হয়েছে।

এদিন প্রথমার্ধেই প্রতিপক্ষ দলের প্লেয়ারকে অন্যায়ভাবে আঘাত করার জন্য বার্সেলোনা উইঙ্গার রাফিনহা রেড কার্ড দেখে মাঠ ছাড়েন।

প্রাক্তন বার্সেলোনা মিডফিল্ডার জাভি ২০ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন কারণ তিনি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলে চতুর্থ রেফারির সঙ্গে নিজের জায়গা থেকে বেরিয়ে এসে তর্ক জুড়ে দিয়েছিলেন।

রেফারি সিজার সোটো গ্র্যাডো তাঁর নিজের রিপোর্টে লেখেন, তিনি জাভিকে আগেই সতর্ক করেছিলেন। কিন্তু জাভি তা কানে নেননি। যার কারণেই বুধবার তাঁর নির্বাসিত করা হয়। জাভি এবং রাফিনহা দু’জনেই রবিবার কাডিজের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। ২৭ অগস্ট বার্সেলোনা নামবে ভিলারিয়ালের বিরুদ্ধে। সেই ম্যাচেও খেলতে পারবেন না রাফিনহা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *