Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রবিবার বার্সেলোনার যুব তারকা লামিন ইয়ামল গ্রানাডার বিপক্ষে গোল করে লা লিগাতে নতুন রেকর্ড তৈরি করেন। সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসাবে মালাগার ফ্যাব্রিস ওলিঙ্গার রেকর্ডকে পিছনে ফেলেন লামিন। ২০১২-তে ১৬ বছর ৯৮ দিন বয়সে ওলিঙ্গা এই টুর্নামেন্টে তাঁর প্রথম গোল করেছিলেন। এদিন মাত্র ১৬ বছর ৮৭ দিন বয়সে গোল করে তাঁর সেই রেকর্ড ভেঙে দেন লামিন। রবিবার গ্রানাডার বিপক্ষে লা লিগাতে বার্সার হয়ে তাঁর প্রথম গোলটি করেন তিনি। দু’গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। সেখান থেকে ইয়ামলের গোল বার্সা দলকে আবার ম্যাচে ফিরিয়ে আনতে সাহায্য করে।

অক্টোবরের শুরুতে ইয়ামেল এক বিলিয়ন ইউরোর চুক্তিতে ২০২৬ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তি বাড়িয়ে নিয়েছেন। গত মরসুমে এপ্রিল মাসে রিয়াল বেটিসের বিপক্ষে ১৫ বছর বয়সে তিনি বার্সেলোনাতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক করেছিলেন।

এই মরসুমেও ইয়ামল লা লিগার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসাবে আত্মপ্রকাশ করেছেন। গত মাসে তিনি স্পেনের যুব খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন যিনি ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে জর্জিয়াকে ৭-১ গোলে পরাজিত করেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *