Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগাল। তবে এর মাঝে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। মিশরের বিরুদ্ধে ম্যাচে বাঁপায়ের পেশিতে গুরুতর টান লেগেছে ব্রাজিল ও রোমায় খেলা রাইট ব্যাক ওয়েসলির। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে চলে যান তিনি। তাতে মনে হয়েছে ব্রাজিলের জার্সিতে ওয়েসলির বিশ্বকাপে খেলা সম্ভব নয়। তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লেস আনসেলোত্তির কাছে ফুটবলার বদলের সুযোগ আছে।

৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ক্লিভল্যান্ডে মিশরের বিরুদ্ধে ২-‌১ গোলে জিতেছে। নিউকাসল মিডফিল্ডার ব্রুনো গুইমারেস গোল করে ব্রাজিলকে শুরুতেই এগিয়ে দেন। বার্সিলোনার ফুটবল রাফিনহার পাস থেকে ব্রাজিলের দ্বিতীয় গোল করেন রিয়েল মাদ্রিদের অন লোন লিওঁ ফরোয়ার্ড এন্ডরিক। মিশরের পক্ষে একমাত্র গোলটি করেন জিকো। মো শালা প্রথমার্ধে মাঠে নেমে দর্শকদের আনন্দ দেন তাঁর ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে।

হন্ডুরাস দলের সঙ্গে ভারতীয় ফুটবলপ্রেমীদের এখন একটা আলাদা পরিচিতি রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হিসেবে সবুজ মেরুনকে আইএসএল শিল্ড ও কাপ জেতানো কোচ হোসে মোলিনা এখন হন্ডুরাস দলের দায়িত্বে। তাঁর দলের বিরুদ্ধে লিওনেস মেসিকে ছাড়াই টেক্সাসের মাঠে ২-‌০ গোলের অনায়াস জয় পেয়েছে আর্জেন্টিনা। লওতারো মার্টিনেজ নিজে করেছেন এক গোল, দ্বিতীয় গোল এসেছে জিইলিয়ানো সিমিওনোর পা থেকে। ওই গোলের পিছনে অবদান রয়েছে লওতারোর।

জেদ স্পেনসারের ক্রশে হ্যারি কেনের হেডের গোলে টামপায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-‌০ গোলে জিতেছে ইংল্যান্ড। প্রচন্ড গরমে ফুটবলারদের ক্লান্তি ও চোটের হাত থেকে বাঁচাতে দু’‌অর্ধে সম্পূর্ণ ভিন্ন দু’‌টি দল নামান ইংল্যান্ডের কোচ টমাস টুচেল। ৩২ ডিগ্রি গরমে ২২ জন ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন তিনি। তাই ম্যাচের ফলটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি শিকাগোয় বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকার বিরুদ্ধে ২-‌১ গোলে জিতেছে। ম্যাচের ২ মিনিটের মাথায় জোসুয়া কিমিচের ফ্রিকিকে কাই হাভার্তজের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু অল্পসময়ের মধ্যে আন্টনি রবিনসনের দুরন্ত শটের গোলে সমতা ফেরায় আমেরিকা। তবে ৫৭ মিনিটে লেরয় শেনের গোলে জয় তুলে নেয় জার্মানি।

ওইরাসের মাঠে চিলির বিরুদ্ধে পর্তুগালের ২-‌১ জিতলেও চড়া মেজাজের ম্যাচে দু’‌দলকেই শেষপর্যন্ত খেলতে হয়েছে ১০ জনে। মাথা গরম করার জন্য রেফারি লাল কার্ড দেখান রায়ায়েল লিয়াও ও ইভান রোমানকে। গনসালো গুয়েদেস ও ব্রুনো ফার্নান্ডেজের গোলে পর্তুগাল এগিয়ে যায়। চিলির পক্ষে সান্ত্বনা গোল করেন লুকাস সেপেডা। ব্রুনো ফার্নান্ডেজের মতে, ‘‌ ৯০ মিনিট আমাদেরই আধিপত্য ছিল ম্যাচ। বলের দখল রাখতে পেরেছিলাম। সবচেয়ে বড় কথা, লাস্ট থার্ডে বল নিয়ে পৌঁছেছি অনেক বেশিবার।’‌

স্কটল্যান্ড যেখানে বলিভিয়াকে ৪-‌০ গোলে হারিয়েছে, সেখানে টিউনিসিয়াকে ৫-‌০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আগে নিজেদের মনোবল বাড়িয়েছে বেলজিয়াম। ২০২৬ বিশ্বকাপে তারা নিজেদের চোকার্স বদনাম ঘোচাতে পারে কিনা, সেটা দেখার। বেলজিয়ামের হয়ে লিয়ান্দ্রো ট্রোসার্ড, চার্লস ডি কেটেলাইরে, কেভিন ডি ব্রুইন, ডোডি লুকেবাকিও, লিকোলাস রাসকিন গোল করেন। ম্যাচ শেষে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেন, ‘‌ ঘরের সমর্থকদের সামনে ভাল খেলা তুলে ধরাই লক্ষ্য ছিল। সেটা সম্ভব হয়েছে। বিশ্বকাপের আগে ফুটবলারদের নিজেদের সেরা দিয়েছে। এটা ইতিবাচক। বিশ্বকাপে বেলজিয়াম এবার বড় কিছু করবে এই আশা রাখি।’‌

সুইজারল্যান্ড-‌অস্ট্রেলিয়ার মধ্যে প্রস্তুতি ম্যাচ যখন ১-‌১ গোলে শেষ হয়েছে, তখন বসনিয়া ও হার্জেগোভিনা গোলশূণ্য ড্র করেছে পানামার সঙ্গে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...