Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: আরও একটা কলকাতা লিগের সূচনা হয়ে গেল বুধবার। যদিও গত বেশ কয়েকবছর ধরে কলকাতা লিগ শহর ছেড়ে চলে গিয়েছে জেলায়। নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর-সহ বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে লিগ তাতে জেলার ফুটবলে প্রভাব বাড়লেও কিছুটা প্রচারের আলোয় বাইরে চলে গিয়েছে সিএফএল। তবে এই মরসুম শুরুর আগে থেকেই আইএফএ হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে নেমেছে।

প্রথমে একঝাঁক প্রাক্তন ফুটবলারদের হাত দিয়ে ড্রয়ের মাধ্যমে গ্ৰুপ বিন্যাসের পর প্রাক্তন ফুটবলার ও কোচ প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে সিএফএল ঘোষণার সঙ্গেই টুর্নামেন্টের ম্যাসকটও তৈরি হয়েছে এবার। হয়েছে স্ট্যাম্পও। সব মিলে অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল জমজমাট হতে চলেছে এবারের ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন লিগ। এদিন হয়ে গেল তারা বোধন।

আতশবাজি, লেসার শো, ধামশা মাদল, মাটির সুরে নৈশালোকের নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়াম হয়ে উঠলো বর্ণময়। উপলক্ষ্য সিএফএল ২০২৫-২৬ এর উদ্বোধন। বুধবার বেহালা এসএস ও কালীঘাট মিলন সংঘের ম্যাচের আগে এই উদ্বোধনী অনুষ্ঠান বাংলার ফুটবলপ্রেমী মানুষের হৃদয়ে থেকে যাবে বহুদিন। বিট ব্রেকার গোষ্ঠীর নৃত্য পরিবেশন ও মাটির সুরে পৌষালি বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানকে মাতিয়ে দিয়ে গেলেন।

অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনৎ দে প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, কুন্তলা ঘোষ দস্তিদার, প্রণয় হালদার, শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত।

এছাড়া ছিলেন সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ-সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখোপাধ্যায়, বিশ্বজিৎ ভাদুড়ি, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিপ্লব চক্রবর্তী, ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন এর সচিব দেবব্রত সাহা, কোষাধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

ছবিঃ আইএফএ

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *