Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বড় ফুটবলার অনেকেই হয়, কিন্তু বড় মনের ফুটবলার এই বিশ্বে বিরল। সেই বিরল ফুটবলারের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রোলিগে আল নাসরের মুখোমুখি হয়েছিল আল নাজমা। ম্যাচ চলাকালীন আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে গিয়ে তাঁর জার্সি চান আল নাজমার ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপ কার্ডোজো। এটা কোনও নতুন ব্যাপার নয়। রোনাল্ডোর মতো পাঁচবার ব্যালন ডি’‌ওর জেতা ফুটবলারের জার্সি স্মারক হিসেহে নিজের কাছে অনেক ফুটবলারই তাঁদের কাছে রেখে দিতে চান। কার্ডোজো তাঁদেরই একজন।

কার্ডোজোর এই অনুরোধে রোনাল্ডো এতটুকু বিরক্ত হন না। বরং ম্যাচের মাঝে সেই অনুরোধ পেয়ে জার্সি বদলের সম্মতিসূচক মাথা নেড়ে খেলায় মন দেন। একইসঙ্গে কার্ডোজোর থেকে দূরে সরে যাওয়ার আগে তাঁর জার্সিতে লেখে নাম ও নম্বর ভাল করে দেখে রাখেন রোনাল্ডো। যাতে ম্যাচে শেষে কার্ডোজোকে চিনতে ভুল না হয়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই পর্তুগালের বিশ্বকাপার কিংবদন্তী রোনাল্ডো নিজে এগিয়ে গিয়ে কার্ডোজোর হাতে তুলে দেন রোনাল্ডো। এতে রীতিমতো অভিভূত কার্ডোজো।

কার্ডোজোর প্রতিক্রিয়া, ‘‌ আমার ফুটবল জীবনের সেরা মুহূর্ত। ম্যাচে আল নাসরের কাছে ২-‌৫ গোলে হারটা মোটেই সুখের নয়। কিন্তু রোনাল্ডোর থেকে জার্সি পেয়ে সেই দুঃখটা কিছুটা হলেও লাঘব হয়েছে। রোনাল্ডোর দেওয়া ৭ নম্বর জার্সিটা যত্ন করে রেখে দেব নিজের সংগ্রহে।’‌

রোনাল্ডো বেশ জোরের সঙ্গে জানিয়েছেন ১০০০ গোল না করা পর্যন্ত তিনি ফুটবলকে বিদায় জানাবেন না। রোনাল্ডোর পকেটে এখন ৯৬৭ গোল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *