Cart Total Items (0)

Cart

All Sports
রিয়েল মাদ্রিদ

অলস্পোর্ট ডেস্ক: রিয়েল মাদ্রিদ কোচ কার্লো আনসেলত্তি ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন, এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে জোড় জল্পনা। বৃহস্পতিবার স্বয়ং আলসেলত্তি সেই জল্পনার ইতি টানার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, তিনি স্প্যানিশ জায়ান্ট এবং তাদের আসন্ন মরসুমের নিয়েই ভাবছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, “আমি কখনওই ব্রাজিলের বিষয়ে কথা বলব না, যা ঘটতে চলেছে। আমি রিয়েল মাদ্রিদের কোচ এবং আমি এখানেই থাকছি।” ব্রাজিলিয়ান কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রডরিগেজ কিছুদিন আগে এমনই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন অ্যানসেলত্তি প্রায় ৬০ বছরের মধ্যে প্রথম বিদেশি হতে চলেছেন যে সেলেকাওদের কোচ হওয়ার জন্য। তবে তাঁর রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর।

২০২৪-এর জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সময় তাঁর কোচের দায়িত্ব নেওয়ার কথা ছড়িয়ে পড়েছিল। তবে আনসেলত্তি জানিয়েছেন, তেমনটা হচ্ছে না এবং তিনি এই নিয়ে আলোচনা করবেন না। তিনি বলেন, “আমি এই বিষয়টি নিয়ে আর কখনও কথা বলব না।” তিনি আগে বলেছিলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত।

প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তির সমস্যায় জড়িত ফরাসি তারকা কিলিয়ান এমবাপের মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য করতে রাজি হননি আনসেলত্তি। ‘‘এমবাপে এমন একজন খেলোয়াড় যে মাদ্রিদে নেই। নযে নেই এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলা আমার কাছে ঠিক মনে হয় না,” বলেন আনসেলত্তি।

আনসেলত্তি ব্যালন ডি’ওর জয়ী করিম বেঞ্জেমার প্রস্থান নিয়ে এবং পরবর্তী সময়ে তাঁর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বেঞ্জেমা গত মাসে সৌদি আরবে আল-ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেন। আনসেলত্তি বলেছিলেন যে তিনি এমন একটি সিস্টেমের সঙ্গে পরীক্ষা-নিরিক্ষা করবেন যা ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং তুরস্কের আরদা গুলারের মতো সাইনিংয়ের আক্রমণাত্মক সম্ভাবনাকে কাজে লাগাবে।

যদিও বেঞ্জেমার সঠিক বদলি এখনও দলে আসেনি। তবে আনসেলত্তি জানিয়েছেন পরের মরসুমের জন্য যেভাবে রিয়েল মাদ্রিদ দল তৈরি হয়েছে তা নিয়ে তিনি সন্তুষ্ট।

তিনি বলেন, “আমরা এমন একজন খেলোয়াড় করিমেকে হারিয়েছি যিনি বছরের পর বছর ধরে মৌলিক ছিলেন, যাকে আমরা শুভকামনা জানাই এবং যিনি একজন ক্লাব কিংবদন্তি। তবে আমাদের একটি খুব তরুণ দল আছে যাদের নিয়ে আমরা নিশ্চিত যে তাদের খেলা আমাদের অনেক তৃপ্তি দেবে।”

সাংবাদিক সম্মেলনের পরে, আনসেলটি লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অনুশীলনে যোগ দেন, যেখানে কয়েকশ ভক্ত দলকে স্বাগত জানাতে পৌঁছেছিলেন। ২৬ জুলাই হিউস্টনে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার পর ২৯ জুলাই ডালাসে বার্সেলোনার বিপক্ষে খেলবে দল। স্পেনে ফেরার আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে ২ অগস্ট জুভেন্টাসের মুখোমুখি হবে মাদ্রিদ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *