Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ফুটবল ফেডারেশনের মুখে ঝামা ঘষে দিয়ে আগে নেওয়া সিদ্ধান্ত খারিজ করে ইন্টার কাশীকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণার রায় দিয়েছিল কোর্ট অফ আর্ব্রিটেশন অফ স্পোর্ট(‌সিএএস বা ক্যাস)‌। ইন্টার কাশীকে আইলিগ ট্রফি দেওয়ার নির্দেশও জারি করে ক্যাস। এই সিদ্ধান্ত ফেডারেশন সভাপতি কল্যান চৌবে মেনে নিলেও গোয়ার ক্লাব চার্চিল , তা মানতে চায়নি। তারা নিজেরা ক্যাসের দারস্থ হয়, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। চার্চিলের সে আবেদন খারিজ করে ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত বহাল রাখল।

এর ফলে চার্চিলের শেষ আশাটুকুও শেষ হয়ে গেল আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার। ক্যাসের সর্বশেষ রায় অনুযায়ী ইন্টার কাশী চ্যাম্পিয়নশিপ ট্রফি পাচ্ছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকল যথাক্রমে চার্চিল, রিয়েল কাশ্মীর ও নামধারী এফসি। ফেডারেশন তড়িঘড়ি হঠকারি সিদ্ধান্ত নিয়ে চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে, এমনকি তাদের হাতে ঘটা করে আইলিগ ট্রফি তুলে দিয়ে নিজেদের খেলো করে ফেলে। ফেডারেশনের এই সিদ্ধান্তকে ক্যাস খারিজ করে ইন্টার কাশীর দাবি মেনে তাদের চ্যাম্পিয়ন করতে বলায়।

চার্চিলের পক্ষে আইনজীবিরা ক্যাসের দরবারে একটি বিশেষ আবেদন রেখেছিলেন। তাঁদের অনুরোধ ছিল, যেহেতু আইলিগ চ্যাম্পিয়ন দল প্রোমোশন পেয়ে আইএসএল খেলার সুযোগ পাবে, তাই তাদের কথা ভেবে সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করা হয়। একইসঙ্গে বিশেষ অনুমতি দেওয়া হোক, চ্যাম্পিয়নশিপ ঘোষণা স্থগিত রেখে, যাতে তারা আইএসএল খেলতে পারে। আইএসএলে অংশ নিলে ক্লাবের সুনাম ও প্রসার বৃদ্ধি ঘটবে। চার্চিলের এই অণ্যায় আবদারকে কোনওরকম গুরুত্ব না দিয়ে ক্যাস জানায়, চার্চিলের মতো ইন্টার কাশীর সামনেও আইএসএল খেলার সুযোগ রয়েছে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে। সুতরাং ইন্টার কাশীর ন্যায্য দাবি নস্যাত করে চার্চিলের জন্য সিদ্ধান্ত বদল বা স্থগিত রাখার কোনও প্রশ্ন নেই। আলাদা কোনও সুবিধা পাইয়ে দেওয়াও আইনবহির্ভূত।

এর ফলে চার্চিলের চ্যাম্পিয়ন হওয়ার সব পথ বন্ধ হয়ে গেল। অন্তত এবছরের জন্য। তাদের পরের মরশুমের জন্য অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলতে। চার্চিল অবশ্য এরপরও হাল ছাড়তে নারাজ। তাদের দাবি, ক্যাস তাদের কেস পুরোপুরি খারিজ করেনি। তাছাড়া দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে সুবিচারের আশা রাখে। আর ক্যাস তো বলেই দিয়েছে, চ্যাম্পিয়ন যেই হোক না কেন, চার্চিল আইএসএলে খেলার সুযোগ পাবে কিনা,সেটা ঠিক করবে সেদেশের ফেডারেশন, অর্থাৎ এআইএফএফ। সুতরাং তাদের আশা শেষ মানছেন না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *