Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আবার খবরের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তী ফুটবলার রোনান্ডোর কৃতিত্বে কাতারের আল আহলিকে ৫-‌১ গোলে হারিয়ে প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-‌র ফাইনালে উঠেছে আল নাসর। তারাই সৌদি আরবের প্রোলিগের প্রথম ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগ টু-‌র ফাইনালে উঠে ইতিহাস গড়েছে। ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ গামবা ওসাকা। শুধু প্রথমবার ফাইনালে ওঠাই নয়, চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ার সুযোগ এখন রোনাল্ডো ও তাঁর সতীর্থদের সামনে।

যদি ৫-‌১ গোলের জয় রোনাল্ডোর কোনও গোল নেই, তবে ম্যাচে তাঁর উপস্থিতি ও গোল করানোর পিছনে অবদান রয়েছে পর্তুগালের তারকার। রোনাল্ডোকে সামনে রেখে আক্রমণের চাপ বজায় রেখে আল নাসরের সতীর্থরা আল আহলির রক্ষণব্যুহ ভেঙে গোল বাড়িয়ে নেন শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েও।

ম্যাচের শুরুতে আল আহলি দাপট দেখিয়ে পেনাল্টি আদায় করে নিয়েছিল। কিন্তু কাতারের ক্লাব এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। বলা ভাল আল আহলির জুলিয়ান ড্রেক্সলারের পেনাল্টি শট রুখে দিয়ে আল নাসরকে লড়াইয়ে রেখে দেন গোলকিপার বেনটো। কিন্তু অল্প সময় বাদে ঘরের দর্শকদের স্তব্ধ করে দিয়ে আল আহলিকে এগিয়ে দেন সেকু ইয়ানসানে গোল করে।

এতে সম্বিত ফেরে আল নাসরের। এক মিনিট বাদেই সমতা ফেরায় তারা কিংসলে কোম্যানের গোলে। এরপর শুধু ছন্দেই ফেরে আল নাসর তাই নয়, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় তারা। প্রথম গোলের ক্ষেত্রে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের অ্যাসিস্ট ছিল। আল নাসরকে ২-‌১ এগিয়ে দেন অ্যাঞ্জেলো গোল করে। চাপ বজায় রেখে বিরতির আগে কোম্যান আবারও গোল করে ব্যবধান বাড়ান। ৩-‌১ গোলে এগিয়ে থেকে জর্জ জেসুসের দল আল নাসর দ্বিতীয়ার্ধে খেলা শুরু করার পর আরও ২ গোল করে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। অ্যাঞ্জেলোর পাস থেকে কোম্যান গোল করে ৬৪ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। আল নাসরের পক্ষে ৫-‌১ জয় নিশ্চিত করেন আবদুল্লা আল-‌হামদান গোল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *