Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ব্রাজিলিয় ফুটবল তারকা নেইমারের বিশ্বকাপে খেলা এখনও নিশ্চিত নয়। জাতীয় দলের কোচ কার্লেস আনসেলোত্তির ওপর তাঁর বিশ্বকাপে খেলা নির্ভর করছে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই সুযোগ মিলবে নেইমারের। কিলিয়ান এমবাপের চোট নিয়েও চিন্তায় ফ্রান্স। এবার এই চোটের তালিকায় নতুন সংযোজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সৌদি প্রোলিগে আল ফাইয়ার বিরুদ্ধে আল নাসরের ম্যাচে চোটের জন্য তুলে নিতে হয়েছে পর্তুগালের তারকা ফুটবলারকে। ৮০ মিনিটে পা চেপে ধরে তিনি মাঠ ছাড়েন। তাঁর জায়গায় মাঠে নামেন আবদুল্লা আল-‌হামদান। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন রোনান্ডো। তখন ম্যাচের ফল ছিল গোলশূণ্য। ম্যাচটা আল নাসর শেষপর্যন্ত জেতে ৩-‌১ গোলে। মাঠ ছেড়ে বেরোনোর পরই দেখা যায়, হাঁটুর পেছনে বরফের প্যাক বেঁধে রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে। এটাই চিন্তা বাড়িয়েছে পর্তুগাল শিবিরকে বিশ্বকাপ শুরু হতে ৩ মাস বাকি থাকতে।

বয়সটা সম্ভবত থাবা বসিয়েছে ৪১ বছর বয়সী রোনাল্ডোর শরীরে। একথা বলার কারণ, এই নিয়ে দ্বিতীয়বার আল নাজমার বিরুদ্ধে ম্যাচে ৬০ মিনিটের মাথায় চোট নিয়ে অস্বস্তি বোধ করায় বসে যান। আল নাসর কোচ জর্জ জেসুস জানিয়েছেন, দলের মেডিকেল টিম চোট পরীক্ষা করে দেখবেন, সেটা কতটা গুরুতর। বলেন, ‘‌ রোনাল্ডোর পেশিতে একটা ক্লান্তির ভাব ধরা পড়েছে। ঠিক কী হয়েছে, তা সারতে কতদিন সময় লাগবে, সেটা মেডিকেল টিম পরীক্ষা করে দেখে চিকিৎসার ব্যবস্থা করবে। এমআরআই স্ক্যান করলেই নিশ্চিত হওয়া যাবে চোট নিয়ে।’‌

বিশ্বকাপের ঠিক আগে এই ধরনের চোট উদ্বিগ্ন পর্তুগাল ফুটবল শিবির। যদি চোটটা সময়মতো ঠিক না হয়, সেক্ষেত্রে বিশ্বকাপে নিয়মিত খেলা দূরে থাক, রোনাল্ডোর অংশ নেওয়াটাই আটকে যেতে পারে। একথা সকলেরই জানা পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজের পরিকল্পনায় রয়েছেন রোনান্ডো। তাঁর মস্ত ভরসা রোনাল্ডো। লিওনেল মেসির মতো পর্তুগাল মেগাস্টার রোনাল্ডোর রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ খেলার সুযোগ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *