Photo Courtesy: INSTAGRAM
অলস্পোর্ট ডেস্ক: বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নেহী তো থোড়া থোড়া। প্রবাদবাক্যটা যে কতটা সত্যি, তার প্রমাণ মিলল আরও একবার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে এবার পর্তুগালের অনূর্ধ্ব ১৬ জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে তৈরি ১২ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আলগ্রেভের টুর্নামেন্টে। এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র ক্রোয়েশিয়া ও তুরস্কে জাতীয় দলের হয়ে খেললেও, পর্তুগালের মাঠে এটাই তার প্রথম আবির্ভাব।
এই ম্যাচের সময় সিনিয়র ক্রিশ্চিয়ানো উপস্থিত থাকতে পারবেন না। তবে তাঁর ছেলের খেলা দেখতে মাঠে হাজির থাকবেন ঠাকুমা ডলোরেস অ্যাভেইরো। তিনি নাতির সঙ্গে ট্রেণিং ক্যাম্পে থাকবেন ম্যাচের ঠিক আগে। বড় ছেলের খেলা মিস করবেন সিনিয়র রোনাল্ডো। তিনি ব্যস্ত থাকবেন, সেসময় আল নাসরের হয়ে খেলতে। এমনতিই ক্লাবের সঙ্গে তাঁর একটা মন কষাকাষি চলছিল। যা সবেমাত্র মিটেছে।
অনূর্ধ্ব ১৬ পর্তুগালের জাতীয় দলের কোচ ফিলিপ র্যামোস। স্পোর্টিং ক্লাবের এই প্রাক্তন ফুটবলার অনূর্ধ্ব ২০ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। অনূর্ধ্ব ১৬ জাতীয় দলের ফুটবলারদের বেছে নিয়েছেন তিনি, তাতে রোনাল্ডো জুনিয়র জায়গা পেয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
